সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম :
ইরানি তেলে নিষেধাজ্ঞা শিথিল ও জব্দ সম্পদ মুক্তির দাবি আরাগচির মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় স্টারমার পদত্যাগ করবেন, দাবি ট্রাম্পের—‘গুঞ্জন’ বলে উড়িয়ে দিল ডাউনিং স্ট্রিট ইসরায়েল লেবানন থেকে না সরলে কোনো আলোচনা নয়: ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের অর্ধশতাধিক গ্রাম প্লাবিত বিশ্বে জ্বালানি উদ্বেগ বাড়লেও তেলের মজুতে স্বস্তিতে চীন ২০ দিনে রেমিট্যান্স এলো ১৯৫ কোটি ডলার অস্ট্রিয়ার বিপক্ষে নিশ্চিন্তে জিতবে আর্জেন্টিনা, বলছে অপ্টা আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী

মাদ্রাসার ছাদে ডেকে নিয়ে ছাত্রীকে ধর্ষণ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৮ নভেম্বর, ২০২০
  • ২৩৪ বার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় মাদ্রাসার ছাদে ডেকে নিয়ে আট বছরের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মিলন হোসেন নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে।

শনিবার রাতে ভুক্তভোগী ওই শিশুর মা বাদী হয়ে বেগমগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে তার বিরুদ্ধে মামলা করেন।

এর আগে দুপুরে উপজেলার গঙ্গাবর মাদ্রাসার ছাদে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত মিলন হোসেন উপজেলার গঙ্গাবর গ্রামের আবুল হোসেনের ছেলে। নির্যাতিত ওই শিশুটি স্থানীয় একটি মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্রী।

পরিবার সূত্রে জানা যায়, শনিবার দুপুরে ভুক্তভোগী শিশুটি বাড়ির পাশে প্রতিবেশী শিশুদের সঙ্গে খেলা করছিল। ওই সময় মিলন হোসেন তাকে কৌশলে স্থানীয় গঙ্গাবর মাদ্রাসার ছাদে নিয়ে ধর্ষণ করে।

একপর্যায়ে পালিয়ে এসে তার পরিবারকে ঘটনাটি অবহিত করে। পরে এ ঘটনায় একই দিন রাতে নির্যাতনের শিকার শিশুর মা বাদী হয়ে মামলা করেন।

বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. রুহুল আমিন বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিকে গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com