বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

ভোলায় ওয়াজ মাহফিল এলাকায় সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ২

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২১ নভেম্বর, ২০২০
  • ২৪৭ বার

ভোলার বোরহাউদ্দিনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দু’জন নিহত হয়েছে, আহত হয়েছে আরো ৯ জন।

বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ মাজহারুল আমিন জানান, শুক্রবার রাত ১০টায় উপজেলার বড়মানিকা ইউনিয়নের বাটামারা পীরের বার্ষিক ওয়াজ মাহফিল এলাকায় বেলুন ফোলানো গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এ ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই বেলুন বিক্রেতাসহ হাসনাইন নামের এক কিশোর মারা যায়। হাসনাইন ওই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাদশা হাওলাদারের ছেলে। বেলুন বিক্রেতার পরিচয় জানা যায়নি। আহতদের বোরহানউদ্দিন ও ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উল্লেখ্য, বাটামারা মাদরাসা মাঠে ওয়াজ মাহফিল চলছিল। মাহফিলের মাঠ থেকে প্রায় আধা কিলোমিটার দূরে এ ঘটনা ঘটেছে। অজ্ঞাত পরিচয়ের নিহত ওই ব্যক্তি ওয়াজের মাহফিলকে কেন্দ্র করে বেলুনে গ্যাস ভরে বিক্রি করছিল।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com