বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
কৃষিকে লাভজনক খাতে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর মার্কিন অভিযানের তথ্য ফাঁসকারীদের গুলি করে হত্যার হুমকি ট্রাম্পের বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী টঙ্গীর ওষুধ কারখানার আগুন ছড়িয়েছে পাশের ভবনে, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের ঘনঘটা সংঘাতের মধ্যে ইয়েমেনে বেড়েছে কলেরার প্রকোপ, সতর্কবার্তা ডব্লিউএইচওর দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান

হ্যাটট্রিকের বছর ‘২০১৯’

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০১৯
  • ৪৪৭ বার

গতরাতে বাংলাদেশের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে হ্যাটট্রিক করেন ভারতের ডান-হাতি পেসার দীপক চাহার। ভারতের প্রথম ও বিশ্বের ১২তম হ্যাট্টিক করা বোলার হিসেবে রেকর্ড বইয়ে নিজের নাম তুললেন তিনি। তবে চলমান বছরের ষষ্ঠ হ্যাটট্রিক এটি। আগে কখনো কোন এক বছরে এর চেয়ে বেশি হ্যাটট্রিক হয়নি।

টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে প্রথম হ্যাটট্রিক করেন অস্ট্রেলিয়ার ডান-হাতি পেসার ব্রেট লি। ২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে বাংলাদেশের বিপক্ষে হ্যাটট্রিক করেন লি। টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি দু’বার হ্যাটট্রিক করা একমাত্র বোলার শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা।

টি-টোয়েন্টি ক্রিকেটে হ্যাটট্রিকের তালিকা :

খেলোয়াড় প্রতিপক্ষ ভেন্যু সাল

ব্রেট লি (অস্ট্রেলিয়া) বাংলাদেশ কেপটাউন ২০০৭/০৮

জ্যাকব ওরাম (নিউজিল্যান্ড) শ্রীলঙ্কা কলম্বো ২০০৯

টিম সাউদি (নিউজিল্যান্ড) পাকিস্তান অকল্যান্ড ২০১০/১১

থিসারা পেরেরা (শ্রীলঙ্কা) ভারত রাঁচি ২০১৫/১৬

লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা) বাংলাদেশ কলম্বো ২০১৬/১৭

ফাহিম আশরাফ (পাকিস্তান) শ্রীলঙ্কা আবু ধাবি ২০১৭/১৮

রশিদ খান (আফগানিস্তান) আয়ারল্যান্ড দেরাদুন ২০১৮/১৯

লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা) নিউজিল্যান্ড পাল্লেকেলে ২০১৯

মোহাম্মদ হাসনাইন (পাকিস্তান) শ্রীলঙ্কা লাহোর ২০১৯/২০

কাওয়ার আলি (ওমান) নেদারল্যান্ডস আল-আমিরাত ২০১৯/২০

নরমান ভানুয়া (পাপুয়া নিউগিনি) বারমুডা আইসিসিএ দুবাই ২০১৯/২০

দীপক চাহার (ভারত) বাংলাদেশ নাগপুর ২০১৯/২০

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com