রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

বন্ধুর মেয়েকে ধর্ষণ, একজনের যাবজ্জীবন

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০
  • ২৯২ বার

রাজধানীর বনানীতে বন্ধুর মেয়েকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় সবুজ মিয়া (৪০) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। আজ সোমবার ঢাকার সাত নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বেগম মোছা. কামরুন্নাহার এ রায় দেন।

জানা গেছে, মামলার ভুক্তভোগী ও আসামি আপোষের চেষ্টা করছিলেন। আদালতে তারা আপোষমূলক সাক্ষ্যও প্রদান করেন। কিন্তু আদালত তা গ্রহণ না করে মেডিকেল রিপোর্টের ভিত্তিতে রায় ঘোষণা করেছেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, নির্যাতিতার বাবার সঙ্গে সবুজ মিয়ার বন্ধুত্ব ছিল। সেই সুবাদে ২০১৭ সালের পহেলা আগস্ট বন্ধুর বাড়িতে আসেন সবুজ। এ সময় বাড়িতে একাই ছিলেন তার বন্ধুর মেয়ে। এ সুযোগে তাকে ধর্ষণ করেন সবুজ। ধর্ষণের ঘটনা কাউকে না বলতে তাকে হুমকিও দেন।

কিন্তু প্রতিবেশী এক নারী সবুজকে ওই বাসা থেকে বের হতে দেখে ভুক্তভোগীকে জিজ্ঞাসা করে ঘটনা শোনেন। পরে অন্যদের সহযোগিতায় সবুজকে ওইদিনই আটক করে পিটুনি দিয়ে আটকে রাখা হয়। নির্যাতিতার বাবা-মা বাসায় ফিরলে সবুজকে পুলিশে দেওয়া হয়। ঘটনার পরেরদিন বনানী থানায় ধর্ষণ মামলা দায়ের করেন নির্যাতিতার মা।

মামলাটি তদন্ত করে ২০১৮ সালের ২৯ মার্চ বনানী থানার এসআই আশরাফুল আলম আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। এরপর মামলাটির বিচারচলাকালে আদালত ১১ সাক্ষীর মধ্যে সাতজনের সাক্ষ্য গ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com