শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

পাঁচ বছরের নিচের বাচ্চাদের মাস্ক নয়

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০
  • ২৮০ বার

নতুন নির্দেশিকা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। হু জানিয়েছে করোনা সংক্রমণ থেকে বাঁচতে পাঁচ বছরের নিচের বাচ্চাদের মাস্ক পরাতে হবে না। সংশোধিত গাইডলাইনে এমনই তথ্য উঠে এসেছে। যেসব ব্যক্তি অসুস্থ বা আক্রান্ত হওয়ার ভয় রয়েছে, তারা শুধুমাত্র সার্জিক্যাল মাস্ক ব্যবহার করবেন বলে নির্দেশ দিয়েছে হু।

এর আগে, ইউনিসেফ ও হু জানিয়েছিল যাদের শ্বাসকষ্টের সমস্যা রয়েছে বা নিজে থেকে মাস্ক খুলতে পারেন না, তাদের মাস্ক পরা উচিত নয়। হু জানাচ্ছে পাঁচ বছরের নিচের শিশুদের মাস্ক পরানোর প্রয়োজন নেই। বরং মাস্ক পরলে আরো বেশি ক্ষতি হতে পারে। কারণ তারা মাস্কের সঠিক ব্যবহার জানে না।

খুব ছোট বাচ্চাদের করোনাভাইরাসে সংক্রামিত হওয়ার সম্ভাবনা অনেক কম বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কিন্তু তারা মাস্ক পরলে অন্যদের ঝুঁকির সম্ভাবনা অনেক বেশি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানাচ্ছে মাস্ক পরার ও খোলার বেশ কিছু নিয়ম রয়েছে। সেই নিয়ম মেনে মাস্ক পরলে, তবেই তা পরা উচিত। মাস্কের সামনের অংশে হাত না দেয়া, হাতে স্যানিটাইজার দিয়ে তারপরেই মাস্ক পরা ইত্যাদি। তাই বাচ্চাদের ক্ষেত্রে এই নিয়ম পালন করে চলা প্রায় অসম্ভব।

হু-র দাবি ছয় থেকে ১১ বছরের শিশুদের ক্ষেত্রে নিয়ম অন্য। এই বয়সের শিশুরা করোনা সংক্রমণ নিয়ে খুব বেশি জানে না। মাস্কের ব্যবহার সম্পর্কেও তাদের ধারণা নেই। তাই বড়দের উপস্থিতি ছাড়া এদের মাস্ক পরানো উচিত নয়। তবে, ১২ বছরের ওপরের বাচ্চাদের বড়দের মতোই মাস্ক পরার নিয়ম ও স্যানিটাইজার ব্যবহারের নিয়ম মেনে চলা উচিত।

হু-র পরামর্শ ভারি কাজ করার সময় বা শরীর চর্চা করার সময় মাস্ক পরা উচিত নয়। এতে শ্বাসকষ্টের সমস্যা দেখা দিতে পারে। সূত্র : কলকাতা২৪

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com