শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

বুবলী উধাও

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০
  • ৩০৪ বার

বুবলী কোথায়? খুঁজে পাওয়া যাচ্ছে না বুবলীকে! মা হচ্ছেন বুবলী! এমন শিরোনামে চলতি বছর অনেকবার গণমাধ্যমের খবর হয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলী। কারণ গুঞ্জনও উঠেছিল অন্তঃসত্ত্বা হয়ে আমেরিকায় গেছেন বুবলী। আর সর্বশেষ খবর সেখানেই মা হয়েছেন এই অভিনেত্রী। যদিও এ বিষয়ে বুবলীর পক্ষ থেকে কোনো ধরনের বক্তব্য কিংবা আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি।

তবে বুবলীর ঘনিষ্ঠ বেশ কয়েকজনই এ বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন। কেউ কেউ আবার বলেছেন, কিছুদিনের মধ্যেই দেশে এসে সবার সামনে আসবেন তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক শাকিবের এক ঘনিষ্ঠ প্রযোজক জানিয়েছেন, ২৫ হাজার ডলার দিয়ে বুবলীকে আমেরিকা পাঠানো হয়েছিল। চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি মুক্তি পাওয়া ‘বীর’ ছবিতে বুবলীর মুটিয়ে যাওয়া দেখে তখন খবর চাউর হয় মা হচ্ছেন বুবলী। বুবলীর ক্যারিয়ারের এগারোটি ছবির দশটিই করেছেন শাকিবের সঙ্গে। যার ফলে জুটির বক্স অফিস সাফল্যও এক রকম সন্তোষজনক।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com