বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

ধীরে ধীরে তাপমাত্রা বাড়ায় শৈত্যপ্রবাহের রেশ কাটছে

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০
  • ১৯৫ বার

দেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ে আবারও দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গতকাল সোমবার সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া অফিস ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করে। তবে দিনের তাপমাত্রা বাড়তে থাকায় ধীরে ধীরে কমতে শুরু করেছে শৈত্যপ্রবাহের রেশ। গত শুক্রবার থেকে টানা চার দিন শৈত্যপ্রবহ বিরাজ করছে বিস্তীর্ণ অঞ্চলে। শনিবার কুড়িগ্রামের রাজারহাটে ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়, যা এ মৌসুমে সর্বনিম্ন।

আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, বর্তমানে তেঁতুলিয়া, রাজারহাট, গোপালগঞ্জ, সীতাকু-, কুমিল্লা, বদলগাছি, শ্রীমঙ্গল ও চুয়াডাঙ্গায় মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এর মধ্যে কিছু জায়গায় ধীরে ধীরে তাপমাত্রা বাড়ায় সেই পরিস্থিতি কেটে যেতে পারে। এ ছাড়া রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ বিভাগের অধিকাংশ অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ৯ থেকে ১৪ ডিগি সেলসিয়াসের মধ্যে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী তিন দিন তাপমাত্রা বাড়ার প্রবণতা অব্যাহত থাকবে। সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা থাকতে পারে এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।

আমাদের পঞ্চগড় প্রতিনিধি নজরুল ইসলাম জানান, সকাল থেকে সূর্যের মুখ দেখা গেলেও কুয়াশা ও হিমালয়ের হিম বাতাসের সঙ্গে পাল্লা দিয়ে চলছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। এতে কর্মহীন হয়ে পড়েছেন উত্তরাঞ্চলের সাধারণ মানুষ। তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ জানান, সোমবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তার আগের দিন রবিবার সকালে রেকর্ড করা হয় ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com