শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

সাগরে মাছ শিকারে গিয়ে ট্রলারসহ ১৮ জেলে নিখোঁজ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০
  • ২১৯ বার

গভীর বঙ্গোপসাগরে মাছ শিকারে গিয়ে ট্রলারসহ ১৮ জেলে নিখোঁজ হয়েছেন।

নিখোঁজদের সন্ধান না পাওয়ায় সোমবার রাতে বরগুনা সদর থানায় ট্রলার মালিক মো. নুরুল ইসলাম একটি জিডি করেছেন, যার জিডি নং ১০০৩।

নিখোঁজ জেলেদের মধ্যে ১১ জনের বাড়ি বরগুনা জেলার গুলিশাখালী ও বাকি সাতজন ভোলার নুরাবাদ এলাকার বাসিন্দা। তাদের মধ্যে বরগুনার গুলিশাখালী এলাকার মো. রিপন, মো. বাবুল, আলমগীর হোসেন, মোশারেফ হোসেন এবং ভোলা জেলার নুরাবাদ এলাকার মো. ফারুক মাঝির নাম পাওয়া গেছে।

এফবি হযরত কায়েদ (র.) ট্রলারের মালিক মো. নুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

নুরুল ইসলাম জানান, গত ৬ ডিসেম্বর বরগুনার গুলিশাখালী ঘাট থেকে ১৮ জেলেসহ খাদ্য সামগ্রী নিয়ে মাছ ধরার জন্য সাগরে রওনা হয়। সাধারণত প্রতি ট্রিপ ৮ থেকে ১০ দিনের মধ্যেই কূলে ফিরে আসে। এই  সময়ের মধ্যে না আসায় তাদের স্বজনরা কান্নাকাটি করছেন।

জেলেদের সঙ্গে কোনো যোগাযোগ করতে না পারায় বরগুনা সদর থানায় জিডি করা হয়েছে।

তিনি আরও জানান, যে খাদ্য সামগ্রী নিয়ে যাওয়া হয়েছে, তাতে মাত্র ৮ ১০ দিনের মতো সাগরে থাকতে পারার কথা; তবে এখনও না ফেরায় ধারণা করা হচ্ছে, ইঞ্জিন বিকল হয়ে সাগরে ভাসতে পারে।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ট্রলার মালিক আমাদের বিষয়টি জানিয়েছে। আমরা আইনের সহযোগিতা চেয়েছি এবং সমিতির পক্ষ থেকেও অনুসন্ধান করা হবে।

বরগুনা সদর থানার ওসি কেএম তারিকুল ইসলাম জানান, সোমবার রাত ১১টার দিকে নুরুল ইসলাম নামে এক ব্যক্তি থানায় জিডি করেছেন। বিষয়টি উপকূলীয় জেলাগুলোতে জানানো হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com