রবিবার, ১৪ জুন ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

ভারতে করোনা কমেছে, পশ্চিমবঙ্গে আক্রান্ত সবচেয়ে কম

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০
  • ২৯৬ বার

আটমাসের দুঃসহ যন্ত্রনা থেকে সাময়িক মুক্তি।  কেন্দ্রীয়  স্বাস্থ্যদপ্তরের  দেওয়া তথ্য অনুযায়ী সারা ভারতে ডিসেম্বরের শেষ সপ্তাহে কোভিড কেস কমেছে।  কেবলমাত্র কেন্দ্রশাসিত দাদরা – নগরহাভেলি এবং দমন – দিউ বাদে সর্বত্র করোনা আক্রান্তের সংখ্যা কমেছে। গত মার্চের পর এই প্রথম করোনার ক্ষেত্রে গ্রাফ নিম্নমুখী  হল।  আক্রান্তের সংখ্যা সব থেকে বেশি কমেছে পশ্চিমবঙ্গে।  আগের সপ্তাহে বাংলায় যেখানে আক্রান্ত হয়েছিল পনেরো হাজার তেত্রিশ জন,  সেখানে  শেষ সপ্তাহে  আক্রান্ত হয়েছেন দশ হাজার ছ শো  পনেরো জন। এই চারহাজার চারশো আঠারো জন কম আক্রান্ত হওয়ার ঘটনাটি ভারতের মধ্যে রেকর্ড।  এর পরেই পর্যায়ক্রমে আছে দিল্লি, মহারাষ্ট্র,  ছত্তিশগড়, হরিয়ানা ও কেরালা। ভারতে করোনায় মৃতের সংখ্যাও কমেছে।  সোমবার মৃত্যু হয়েছে দুশো একান্ন জনের। দুই জুনের পর এই সংখ্যাটি সর্বনিম্ন। সোমবার মোট করোনা আক্রান্ত হয়েছেন ষোলো হাজার একশো তেতাল্লিশ জন।

মার্চের পর সংখ্যাটি সব থেকে কম। চিকিৎসকরা বলছেন,  এটি সাময়িক স্বস্তি।  মানুষ একটু অসচেতন হলে  করোনা আবার ফিরে আসবে মারাত্মকভাবে।  এমনিতেই ভাইরাস এর কোষ বিভাজন নিয়ে বিজ্ঞানীরা শঙ্কিত।  সাধারণ মানুষের কাছে তাই তাঁদের অনুরোধ,  কঠোরভাবে মেনে চলুন করোনা বিধি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com