শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

জাতীয় প্রেসক্লাবের নির্বাচন চলছে

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর, ২০২০
  • ২০১ বার

জাতীয় প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ক্লাব মিলনায়তনে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে। এবার নির্বাচনে সবুজ-ইলিয়াস পরিষদ ও ফরিদা ইয়াসমিন-ওমর ফারুক পরিষদ নামে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। এ দুটি প্যানেলের ৩৪ জন ১৭টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া কয়েকটি পদে প্যানেলের বাইরে আরও সাতজন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন।

নির্বাচনে সভাপতি পদপ্রার্থীরা হচ্ছেন কামাল উদ্দিন সবুজ ও ফরিদা ইয়াসমিন। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ইলিয়াস খান ও ওমর ফারুক। সিনিয়র সহসভাপতি পদে আজিজুল ইসলাম ভূঁইয়া, হাসান হাফিজ ও রাশেদ চৌধুরী। সহসভাপতি পদে খন্দকার হাসনাত করিম ও রেজোয়ানুল হক রাজা।

জ্যেষ্ঠ সাংবাদিক মোস্তফা-ই-জামিল, জাফর ইকবাল, মোস্তাফিজুর রহমান, এসএম শওকাত হোসেন, গৌতম অরিন্দম বড়ূয়া (শেলু বড়ূয়া), শামীমা চৌধুরী ও মনিরুজ্জামানের সমন্বেয়ে কমিটি নির্বাচন পরিচালনা করবেন। এবারের নির্বাচনে মোট ভোটার ১ হাজার ১৫১ জন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com