শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

নতুন পরিচয়ে স্পর্শিয়া

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২ জানুয়ারী, ২০২১
  • ২৬৯ বার

নতুন বছরের শুরুতে নতুন খবর দিলেন চিত্রনায়িকা অর্চিতা স্পর্শিয়া। এবার তাকে পাওয়া যাবে ভিন্ন এক মাধ্যমে। অনলাইনে পোশাক প্রতিষ্ঠান চালু করেছেন এই অভিনেত্রী। নাম ‘শেপ স্পর্শিয়া’। তার এই প্রতিষ্ঠানে ঘুমের জন্য মেয়েদের নানা ধরনের পোশাক পাওয়া যাবে।

স্পর্শিয়া বললেন, ‘নতুন বছরের শুরুতেই ভক্তদের আনন্দের খবর দিতে চাই। এটা আমার জন্য একটা মাইলফলকও। এখন থেকে স্পর্শিয়া পেজে স্লিপওয়্যার পাওয়া যাবে।’

তিনি আরও জানান, ইতোমধ্যে শেপ নামে প্রতিষ্ঠানের সঙ্গে কোলাবরেশনে কাজ করছেন তিনি।

এদিকে, বছরের প্রথমদিন মুক্তি পেয়েছে ‌‘নবাব এলএল.বি’ ছবির দ্বিতীয় কিস্তি। ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, মাহিয়া মাহি ও স্পর্শিয়া। এটি নির্মাণ করেছেন অনন্য মামুন।

যদিও ছবিতে পুলিশকে হেয় করার মামলায় ইতোমধ্যে গ্রেপ্তার হয়েছেন এর নির্মাতা অনন্য মামুন ও অভিনেতা শাহীন মৃধা। দৃশ্যে স্পর্শিয়া থাকায় তার নামেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলে, পরবর্তীতে তা বাতিল করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com