শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ আসামে ভারতীয় বিমানবাহিনীর এএন-৩২ উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৫ বাঙালি পরিচয়ে সীমান্তের ওপারের কারও সার্টিফিকেটের প্রয়োজন নেই: তথ্যমন্ত্রী বাজেটে ছাড়, বাজারে স্বস্তির অপেক্ষায় ভোক্তা ‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর

প্রভুর সান্নিধ্যের শ্রেষ্ঠ ইবাদত সালাত

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৪ জানুয়ারী, ২০২১
  • ৪২৮ বার

নামাজ ফার্সি শব্দ। এর আরবি হল সালাত। নামাজ বা সালাত কায়েম করা প্রত্যেক প্রাপ্তবয়স্ক ও বুদ্ধিমান মুসলমানের জন্য ফরজ বা অবশ্য কর্তব্য।

নামাজ এক ধরনের নিয়ামত। এটি সর্বাপেক্ষা উত্তম দোয়া বা প্রার্থনা। আল্লাহতায়ালা কুরআনে কারিমে ইরশাদ করেন- নিশ্চয়ই নামাজ [নামাজিকে] অশ্লীলতা এবং মন্দ কাজ থেকে মুক্ত করে। -সূরা আনকাবুত : ৪৬

আল্লাহতায়ালা ইরশাদ করেছেন- তুমি তোমার পরিবারদের নামাজের তাগিদ করতে থাক। আমরা তোমার কাছে কোনো রিজিক চাই না; বরং আমরাই তোমাকে রিজিক দিচ্ছি। বস্তুত তাকওয়া অবলম্বনকারীদের জন্যই উত্তম পরিণাম।-সূরা ত্বাহা : ১৩৩

আমাদের প্রিয়নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক পরিমাণে রাত জেগে নামাজ পড়তেন।

পবিত্র কুরআনে বলা হয়েছে- নিশ্চয়ই তোমার প্রতিপালক জানেন, তুমি দাঁড়িয়ে থাক রাতের দুই-তৃতীয়াংশের কিছু কম এবং কখনো অর্ধেকাংশ এবং কখনো বা এক তৃতীয়াংশ এবং [দাঁড়িয়ে থাকে] তাদের এক দলও যারা তোমার সঙ্গে রয়েছে। -সূরা মুজ্জাম্মিল : ২১।

নামাজের মাধ্যমে আজ্ঞানুবর্তিতার শিক্ষা লাভ করা যায়। তাছাড়া নেতার অধীনে চলা, সময়ানুবর্তিতা, সামাজিক সাম্য, একতা ও ভ্রাতৃত্ব, দৈহিক, নৈতিক ও আধ্যাত্মিক বিশুদ্ধতা, একাগ্রচিত্ততা, পাপবর্জন এবং পুণ্যার্জন, আল্লাহর সান্নিধ্য লাভ এবং নিদর্শন লাভ করা, সামাজিক কদাচার পরিহার, শান্তি ও সুস্থির মনোভাব, কষ্ট-সহিষ্ণুতা এবং সময়ের সদ্ব্যবহার ইত্যাদি বিষয়ে নামাজে বহু শিক্ষা রয়েছে।

সর্বোপরি নামাজের মাধ্যমে আল্লাহতায়ালার নৈকট্য লাভ করা যায়। পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে, সিজদা করো কাছে আসো। এ আয়াত থেকে বোঝা যায়, যে যত বেশি সিজদা করবে, সে তত বেশি আল্লাহতায়ালার কাছে যাবে; অর্থাৎ নৈকট্য লাভ করবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com