শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

বেইলি ব্রিজ ভেঙে খালে ট্রাক, নিহত ৩

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ জানুয়ারী, ২০২১
  • ১৮৬ বার

রাঙ্গামাটির সদর উপজেলায় বেইলি ব্রিজ ভেঙে পাথরবোঝাই ট্রাক খালে পড়ে তিনজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে উপজেলার কুতুকছড়িতে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

এ ঘটনার পর রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। রাঙ্গামাটির কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খবির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, সকালে পাথরবোঝাই ট্রাকটি রাঙ্গামাটি থেকে খাগড়াছড়ি যাচ্ছিল। পথে উপজেলার কুতুকছড়ি এলাকায় বেইলি ব্রিজ অতিক্রম করার সময় অতিরিক্ত ওজনের কারণে ব্রিজটি ভেঙে যায়। এ সময় পাথরবোঝাই ট্রাকটি খালে পড়ে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। যান চলাচল চালুর করার কাজ চলছে বলেও জানান ওসি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com