শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

বিজিবির ১০০ কোটি টাকার মানহানি মামলায় এনজিও কর্মীর আত্মসমর্পণ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০২১
  • ২১০ বার

কক্সবাজারের টেকনাফ দমদমিয়া চেকপোস্টে ধর্ষণের মিথ্যা অভিযোগকারী ব্লাস্ট এনজিওকর্মীর বিরুদ্ধে বিজিবির করা চাঞ্চল্যকর ১০০ কোটি টাকার মানহানি মামলায় অভিযুক্ত ফারজানা আক্তার আদালতে আত্মসমর্পণ করেছেন। আজ বৃহস্পতিবার সকালে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহর আদালতে তিনি আত্মসমর্পণ করেন। আসামি পক্ষের আইনজীবীরা তার জামিন আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

গত ৮ অক্টোবর টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধীনস্থ দমদমিয়া চেকপোস্টে অটোরিকশা যাত্রী ব্লাস্ট এনজিও কর্মী ফারজানা আক্তারকে বিজিবির নারী সদস্যরা তল্লাশি করে। পরবর্তীতে তিনি বিজিবি সদস্যদের বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ এনে অপপ্রচার চালায়। এ অপপ্রচারের পরিপ্রেক্ষিতে গত ১০ নভেম্বর টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) কর্তৃক কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ফারজানা আক্তারের বিরুদ্ধে ফৌজদারি ৫০০ ধারায় ১০০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করে।

গত ২২ নভেম্বর টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, অপারেশনস) শরিফুল কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ধর্ষণের মিথ্যা অভিযোগকারী ব্লাস্ট এনজিওকর্মীর বিরুদ্ধে বিজিবি মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করেন।

তদন্ত প্রতিবেদনে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। গত ২২ নভেম্বর শুনানি শেষে আজ ১৪ জানুয়ারি আদালতে হাজির হওয়ার জন্য আসামির বিরুদ্ধে সমন জারি করে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহা. হেলাল উদ্দিনের আদালত।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com