শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

২০ তারিখ আসছে টিকা, ব্যবহারের অনুমতি চেয়ে চিঠি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০২১
  • ৩৪৪ বার

আগামী ২০ জানুয়ারি ভারত সরকারের দেওয়া করোনাভাইরাসের ২০ লাখ টিকা দেশে আসবে। এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম। টিকা ব্যবহারের অনুমতি চেয়ে ঔষধ প্রশাসনে চিঠি দিয়েছে স্বাস্থ্য মন্ত্রাণলয়। আজ সোমবার সন্ধ্যায় এ তথ্য পাওয়া যায়।

জানা গেছে, অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনেকার এ টিকা বাংলাদেশকে উপহার হিসেবে দেবে ভারত সরকার। স্বাস্থ্য ডিজি অধ্যাপক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম জানান, ভারত সরকারের পক্ষ থেকে বাংলাদেশ সরকারকে টিকা উপহার দেওয়ার ব্যাপারে চিঠি দিয়েছে। এতে অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনেকার ২০ লাখ টিকা দেওয়ার কথা বলা হয়েছে। ২০ তারিখে এই টিকা আসার কথা রয়েছে।

এর আগে আজ সকালে রিপোর্টাস ইউনিটিতে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ভারত বাংলাদেশকে কিছু ভ্যাকসিন উপহার হিসেবে দেবে বলে জানান। পাশাপাশি ২৫-২৬ জানুয়ারির মধ্যে ভারত থেকে ভ্যাকসিনের প্রথম লট আসবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

জাহিদ মালেক বলেন, ‘আমরা আশা করছি আগামী ২৫-২৬ জানুয়ারির মধ্যে ভ্যাকসিনের প্রথম লট চলে আসবে। ভারত সরকার আমাদেরকে কিছু ভ্যাকসিন উপহারস্বরূপ দেবে। সেটাও আমরা আশা করছি যেকোনো সময় চলে আসবে। এর পাশাপাশি অন্যান্য যারা টিকা তৈরি করছে যেমন- রাশিয়া, সানোফি, মর্ডানা, ফাইজারের সঙ্গে আলোচনা হয়েছে। ’

উপহার হিসেবে ভারত বাংলাদেশকে কী পরিমাণ ভ্যাকসিন দিচ্ছে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ভারত কী পরিমাণ ভ্যাকসিন দিচ্ছে সেটার সংখ্যা এখনই বলতে পারবো না। তবে সেটা বেশ ভালো পরিমাণ। অল্প সময়ের মধ্যে চলে আসবে। প্রথম লট পাওয়ার আগেও উপহারের ভ্যাকসিন চলে আসতে পারে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com