রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২০ জানুয়ারী, ২০২১
  • ২৫১ বার

ঠাকুরগাঁওয়ে স্ত্রী হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানা এবং তার সহযোগীকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন বছর সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ইমতিয়াজ হোসেন জেলা শহরের মুন্সিপাড়ার মৃত এস এম আজিজের ছেলে এবং যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি কলেজপাড়ার মৃত নূরল মোমিনের ছেলে আসাদ হোসেন।

বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মামুনুর রশিদ এ রায় প্রদান করেন।

মামলার বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী শেখর কুমার রায় জানান, ২০১৩ সালের ১ আগস্ট জেলা শহরের মুন্সিপাড়ায় নববধু ফারজানা আক্তার মুমুকে (২৩) পরিকল্পিতভাবে পিটিয়ে হত্যার পর ঝুলিয়ে রাখে স্বামী ইমতিয়াজ হোসেন। এ ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। পুলিশ পরদিন সদর থানায় একটি ইউডি মামলা রুজু করে। ময়না তদন্ত রিপোর্টের পরিপ্রেক্ষিতে সদর থানা পুলিশের এস আই নাজমুল হক একই বছর ২৩ অক্টোবর সহযোগী আসাদ হোসেনসহ দু’জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন।

বিচারক সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আজ দুপুরে স্বামী ইমতিয়াজ হোসেনকে মৃত্যুদণ্ড এবং সহযোগী আসাদ হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com