শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

শীতকালে চোখ ওঠা রোগের প্রবণতা বাড়ে

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৫ জানুয়ারী, ২০২১
  • ২৭৯ বার

কেবল চোখ দেখেই নির্ণয় করা যায় কোনো কোনো রোগ। চোখের সাদা অংশ লাল হলে, পানি পড়লে, প্রদাহ হলে তার নাম চোখ ওঠা বা কনজাংটিভাইটিস রোগ। শীতকালে শিশু ও বড়দের এ রোগ সবচেয়ে বেশি হতে দেখা দেয়। তাই এ জন্য নিতে হয় বাড়তি সতর্কতা।

উপসর্গ : চোখের সাদা অংশ লাল হয়। চোখের পাতা ফুলে যায়। চোখ দিয়ে পানি পড়ে। চোখে জ্বালাপোড়া করে। চোখে হলুদ, সাদা রঙের ময়লা জমে। ঘুম থেকে ওঠার পর চোখের দুপাতা একসঙ্গে লেগে থাকে। হালকা জ্বর ও মাথাব্যথা হয়।

জীবাণু ছড়ায় যেভাবে : চোখ ওঠা ছোঁয়াচে রোগ। সাধারণত ভাইরাস, ব্যাকটেরিয়ার সংক্রমণে এটি হয়। অপরিষ্কার হাত, আক্রান্ত ব্যক্তির স্পর্শে, আক্রান্ত ব্যক্তির তোয়ালে, গামছা ব্যবহারে চোখ উঠতে পারে। অ্যালার্জি ধুলাবালির মাধ্যমে। চোখের কসমেটিকস ব্যবহারে চোখ উঠতে পারে।

চিকিৎসা : যেসব কারণে চোখ ওঠে, তা থেকে দূরে থাকতে হবে। হালকা কুসুম গরম পানি দিয়ে চোখ পরিষ্কার রাখতে হবে এবং চোখের পাতা খোলা রাখতে হবে। চোখে কালো চশমা পরতে পারেন। পর্যাপ্ত বিশ্রাম ও ভিটামিনযুক্ত খাবার খান। ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতার নিয়ম মেনে চলতে হবে।

যখন চিকিৎসা নেবেন : চোখ থেকে ঘন হলুদ কিংবা সবুজাভ হলুদ রঙের ময়লা পদার্থ বের হয়। চোখে ব্যথা। চোখে ঝাপসা দেখতে পেলে বা দেখতে সমস্যা হলে। রোদে গেলে কিংবা কোনো অ্যালার্জিক বস্তুতে চোখে সমস্যা হলে। চোখের সাদা অংশ ফুলে উঠলে। লাল হয়ে গেলে।

যা করবেন না : চোখের চিকিৎসকের অনুমতি ছাড়া চোখের ড্রপ ও ওষুধ মোটেও ব্যবহার করা ঠিক হবে না।

প্রতিকার : রোগটি ছোঁয়াচে বলে পরিবারের একজন থেকে অন্যজনের হতে পারে। তাই কাপড়, তোয়ালে ও অন্যান্য জিনিস আলাদা ব্যবহার করুন। চোখে হাত দেবেন না।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com