রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০২:০৩ অপরাহ্ন

রংপুরে প্রধান মাদকাসক্তি নিরাময়কেন্দ্রে রোগীদের নির্যাতনের অভিযোগে আটক ২

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৭ জানুয়ারী, ২০২১
  • ১৯৮ বার

রোগীদের অমানুষিক নির্যাতনের অভিযোগে রংপুর মহানগরীর মেডিক্যাল পূর্ব গেট পাকার মাথায় প্রধান মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রে অভিযান চালিয়ে দুজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত গভীর রাতে রোগীর স্বজনদের অভিযোগের ভিত্তিতে ওই মাদকাসক্তি নিরাময় কেন্দ্রিটিতে অভিযান চালায় মেট্রোপলিটন পুলিশ।

রংপুর মেট্রোলিটন পুলিশের অতিরক্তি উপ পুলিশ কমিশনার শহিদুল্লাহ কায়সার জানান, অভিযানের সময় দেখা যায় সেখানে থাকা রোগীদের ইলেকট্রিক শকসহ অমানষিক শারীরিক নির্যাতন করা হতো। এতে অনেকের শরীরে নানাধরণের ক্ষত সৃষ্টি হয়েছে। ইলেকট্রিক শক যন্ত্র, রডসহ বিভিন্ন ধরনের নির্যাতন করার বিভিন্ন উপকরণ জব্দ করা হয়েছে। অভিযানের সময় মালিককে না পাওয়া গেলেও দুজন তত্ত্বাবধায়ককে আটক করে আনা হয়েছে। এছাড়াও প্রতিষ্ঠানটির অনুমোদন আছে কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

তিনি আরো জানান, নগরীতে গড়ে উঠা এ ধরনের অন্য মাদকাসক্তি নিরাময় কেন্দ্রগুলোতেও অভিযান অব্যাহত থাকবে। সেখানে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com