শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

প্রেমিকাকেই বিয়ে করছেন অঙ্কুশ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৭ জানুয়ারী, ২০২১
  • ২৬১ বার

দশ বছর প্রেম করার পর মনের মানুষকে নিয়ে এক ছাদের নিচে থাকার সিদ্ধান্ত নিয়েছেন কলকাতার অভিনেতা অঙ্কুশ হাজরা। বলিউড অভিনেত্রী ঐন্দ্রিলা সেনকে বিয়ে করছেন তিনি।

তাদের প্রেমের সম্পর্কটা অন্য তারকাদের চেয়ে ভিন্ন। বেশিরভাগ তারকা লুকিয়ে প্রেম করলেও তাদের প্রেম প্রকাশ্যে। অন্তর্জালে চোখ রাখলেই মেলে তাদের মিষ্টি প্রেমের খুনসুঁটি।

কলকাতার গণমাধ্যম জি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ঐন্দ্রিলা সেন জানিয়েছেন, চলতি বছরের ডিসেম্বরে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তারা।

ঐন্দ্রিলা সেন আরও বলেন, ‘বিভিন্ন রীতিতে নয়, শুধু বাঙালি রীতিতেই বিয়ে করব। সাজগোজেও থাকবে পুরোপুরি বাঙালিয়ানা।’

বিয়ে প্রসঙ্গে অঙ্কুশ গণমাধ্যমকে বলেন, ‘পরিবার আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। আমরা দুই পরিবার একসঙ্গেই থাকি। তাই বিয়েতে আর দেরি করতে চাই না। ডিসেম্বরে বিয়ে করছি। বিয়ের তারিখটা শুধু দুই পরিবার বসে ঠিক করতে বাকি রয়েছে। করোনা পরিস্থিতির কারণে কীভাবে কী করব, কত লোকজন ডাকা সম্ভব হবে, সে বিষয়টি একটু দেখতে হবে।’

এদিকে পর্দায় এ জুটিকে দেখা যাবে ‘ম্যাজিক’ সিনেমায়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com