শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :

ফেসবুক চালাতে বাধা দেওয়ায় তরুণীর আত্মহত্যা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৩১ জানুয়ারী, ২০২১
  • ১৭১ বার

মাদারীপুরের কালকিনিতে ফেসবুক চালাতে বাধা দেওয়ায় তনু (১৮) নামক এক তরুণী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। গতকাল শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। তনু উপজেলার রমজানপুর এলাকার উত্তর চড়াইকান্দি গ্রামের সঙ্করের মেয়ে।

পুলিশ ও এলাকা সূত্রে জানা গেছে, ঘটনার দিন তনু বাড়ির সব কাজ রেখে ফেসবুকে ব্যস্ত ছিলেন। বিষয়টি দেখে তার বাবা তাকে বকাঝকা করে কাজ করতে বলেন এবং তার হাত থেকে মোবাইল ছিনিয়ে নেয়।এতে রাগন্বিত হয়ে ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন ওই তরুণী। পরে খবর পেয়ে কালকিনি থানা পুলিশ নিহত তনুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠায়।

এ বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছিরউদ্দিন মৃধা বলেন, ‘আমরা খবর পেয়ে নিহতের ঝুলন্ত লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। মেয়েটি আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা গেছে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com