শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন

সিঁড়িতে থুথু ফেলার জেরে যুবক খুন

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০২১
  • ১৭০ বার

সরাইলে আপন চাচা ও চাচাত ভাইদের হাতে রুহেল মিয়া (২৮) নামের এক যুবক খুন হয়েছে। উপজেলার সদর ইউনিয়নের মোঘলটুলা গ্রামে গত মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটেছে। ঘটনার সাথে জড়িত সন্দেহে রাতেই নিহতের আপন চাচা গেন্দু মিয়া (৪৮), চাচী মোমেনা বেগম (৪৫) ও চাচাত ভাই ইয়াহিয়াকে আটক করেছে পুলিশ। পুলিশ, নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দরজার সিঁড়িতে থুথু ফেলার ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে রুহেলের মা ঝরিনা বেগমকে (৪৫) মারধর করে গেন্দু মিয়ার ছেলে কাউছার (২২) ও আবু বক্কর (১৮)। এ ঘটনায় কাউছার ও তার পরিবারের অন্য সদস্যরা রাতে আবার তাদের চাচী ও চাচাত ভাইদের ওপর হামলা চালায়। এ সময় তারা রুহেলকে ধরে ছোরা ও বল্লম দিয়ে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর আহত করে। আশঙ্কাজনক অবস্থায় রুহেলকে হাসপাতালে নেয়ার পথে মারা যায়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করেছেন।
সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) এ এম এম নাজমুল আহমদ বলেন, ৩ জনকে আটক করা হয়েছে। ঘটনার সাথে জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা অবাহত আছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com