রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

ডিম্পল কাপাডিয়াকে বিয়ে করছেন শ্রীদেবীর স্বামী বনি?

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৩২ বার

বলিউড ডিভা শ্রীদেবী মারা গেছেন তিন বছর হলো। স্ত্রী শ্রীদেবীকে হারানো বলিউডের প্রভাবশালী প্রযোজক বনি কাপুর নাকি নাকি বলিউডের এক সময়ের সাড়া জাগানো অভিনেত্রী ডিম্পল কাপাডিয়াকে বিয়ে করছেন!

ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজের খবরে বলা হয়, শ্রীদেবীকে হারানোর পর নতুন করে বিয়ে না করলেও তিন মেয়ে জাহ্নবী ও খুশি, অংশুলা এবং এক ছেলে অর্জুন কাপুরকে নিয়ে দিব্যি কাটছে বনি কাপুরের।আর ডিম্পল কাপাডিয়ার সঙ্গে বনি কাপুরের ‘গাঁটছড়া বাঁধা’র খবরও সত্যি। তবে তা বাস্তবে নয়, সেলুলয়েডে।

পরিচালক লভ রঞ্জনের নতুন ছবিতে ডিম্পল কাপাডিয়ার স্বামীর ভূমিকায় অভিনয় করবেন বনি কাপুর। আর ছবিতে তাদের ছেলের ভূমিকায় অভিনয় করছেন রণবীর কাপুর। ছবিতে রণবীর কাপুরের বিপরীতে দেখা যাবে শ্রদ্ধা কাপুরকে।

এই ছবিতে নাকি অভিনয় করতে বিন্দুমাত্র রাজি ছিলেন না বনি। তবে পরিচালক লভ রঞ্জনের অনুরোধে বাবাকে রাজি করানোর দায়িত্ব নেন জাহ্নবী আর অর্জুন কাপুর। ইতিমধ্যেই ছবির কাজ প্রায় শেষ, এবার শুধু মুক্তির অপেক্ষা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com