শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

জরায়ু ক্যানসার সহজে শনাক্তে নতুন পরীক্ষা পদ্ধতি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৯১ বার

প্রশ্রাব বা যোনিজ নমুনা থেকে সহজে জরায়ু ক্যানসার শনাক্তে একটি পরীক্ষা পদ্ধতি উদ্ভাবনের দাবি করেছেন একদল ব্রিটিশ বিজ্ঞানী।

বর্তমানের যন্ত্রণাদায়ক ও আক্রমণাত্মক প্রক্রিয়ার বিকল্প হিসেবে এটির ব্যবহার করা যাবে বলে তারা মনে করেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি এমন খবর দিয়েছে।

এতদিন বায়োপসির মাধ্যমে ক্যানসার শনাক্ত করে আসছেন চিকিৎসকেরা। এই প্রক্রিয়ার জন্য হিস্টারোস্কোপ নামের একটি সংকীর্ণ টেলিস্কোপের দরকার পড়ে। জরায়ুর ভেতরে পরীক্ষা ও কোষ সরাতে এটি ব্যবহার করা হয়।

গবেষকেরা বলছেন, অসহ্য যন্ত্রণা ও কারিগরি জটিলতার কারণে প্রায় এক তৃতীয়াংশ নারীর ক্ষেত্রে এই প্রক্রিয়ার পুনরাবৃত্তি ঘটাতে হচ্ছে।

জরায়ু ক্যানসার না হওয়া সত্ত্বেও ব্রিটেনে হাজারো নারীকে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। এতে রাষ্ট্র পরিচালিত জাতীয় স্বাস্থ্য সেবাকে (এনএইচএস) ব্যাপক অর্থনৈতিক ধকলের মধ্যে পড়তে হচ্ছে।

ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের গবেষণা থেকে নতুন এই শনাক্তকরণ টুল উদ্ভাবন করা হয়েছে। এতে বাড়িতে বসেই নারী প্রশ্রাব ও যোনিজ নমুনা দিতে পারবেন।

ন্যাচার কমিউনিকেশন সাময়িকীতে এ সংক্রান্ত নিবন্ধ প্রকাশিত হয়েছে। যাতে দাবি করা হয়, এই পদ্ধতিতে ৯১ দশমিক সাত শতাংশ নারীর জরায়ু ক্যানসার সঠিকভাবে শনাক্তের দাবি করা হয়েছে।

নতুন টুলে নমুনা পরীক্ষায় জরায়ু ক্যানসার নেই, এমন নারীদের মধ্যে ৮৮ দশমিক ৯ শতাংশের নেগেটিভ ফল এসেছে।

গবেষক দলের নেতা অধ্যাপক এমা ক্রোসবি বলেন, প্রশ্রাব ও যোজিন নমুনায় অণুবীক্ষণ দিয়ে নারীর জরায়ুর ক্যানসার শনাক্ত করা যাবে।

তিনি বলেন, এই পরীক্ষায় যাদের পজিটিভ ফল এসেছে, তাদেরকে আরও বিস্তারিত পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। কিন্তু যাদের ফল নেগেটিভ—তাদের যন্ত্রণাদায়ক পরীক্ষার জন্য পাঠানো হয়নি।

নারীদের যে ক্যানসার বেশি হয়, তাদের মধ্যে ষষ্ঠতম হলো জরায়ু ক্যানসার। ২০১৮ সালে নতুন তিন লাখ ৮২ হাজার নারী এই রোগে আক্রান্ত হয়েছেন, আর মারা গেছেন ৮৯ হাজার ৯০০ জন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com