বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সমকামিতায় অভিযুক্ত ঢাবির দুই শিক্ষার্থী হল থেকে বহিষ্কার রাষ্ট্রপতি নির্বাচন : আলোচনায় সংবিধানের ৭০ অনুচ্ছেদ হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে, দাবি ট্রাম্পের ঈদে মিলাদুন্নবী কবে, জানা যাবে বৃহস্পতিবার সিলেটে বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার অস্ট্রেলিয়ার বাউন্স সামলানোই বাংলাদেশের বড় চ্যালেঞ্জ: শান্ত সালমান শাহ হত্যা মামলা : ডনের জামিন নামঞ্জুর, ভাইকে ‘হত্যার হুমকি’ সাভারে জেএমবির আস্তানার পর এবার মিলল প্রেসার কুকার বোমা হরমুজ নিয়ে আলোচনায় অগ্রগতি না হওয়ায় বাড়ল তেলের দাম আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী

বছর শেষে আসছেন ববি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৫ নভেম্বর, ২০১৯
  • ৪৮৯ বার

গেল রোজার ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় ববি অভিনীত ছবি ‘নোলক’। এতে তার বিপরীতে ছিলেন চিত্রনায়ক শাকিব খান। এবার সংগীতশিল্পী এসডি রুবেলকে নিয়ে পর্দায় হাজির হচ্ছেন চিত্রনায়িকা ববি। সম্প্রতি তার অভিনীত ‘বৃদ্ধাশ্রম’ সেন্সর বোর্ড থেকে বিনা কর্তনে ছাড়পত্র পেয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ছবির নির্মাতা স্বপন চৌধুরী।

ববি বলেন, ‘বৃদ্ধাশ্রম’ সরকারি অনুদানের একটি ছবি। এটি মৌলিক গল্পের ছবি। পারিবারিক সুন্দর একটা গল্প ফুটিয়ে তোলা হয়েছে এতে। আর ছবির নামটা শুনলেই হয়তো কিছুটা আঁচ করা যায়, গল্পটি কেমন হতে পারে। এতে আমি অভিনয় করেছি একজন সমাজকর্মীর চরিত্রে। সবাইকে আহ্বান করবো প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটি দেখার। আশা করি, এটি সবার ভালো লাগবে।’

এসডি রুবেল বলেন, ‘আমার অনেক পরিশ্রমের ফল বৃদ্ধাশ্রম। ছবিটি নিয়ে আমি খুবই আশাবাদী। তবে ছবিটি মুক্তি নিয়ে একটু টেনশনে আছি। ইচ্ছা আছে, আগামী মাসেই এটি মুক্তি দেওয়ার।’

এদিকে, ‘বৃদ্ধাশ্রম’ এসডি রুবেল অভিনীত দ্বিতীয় ছবি। গানের এই মানুষটি প্রথম অভিনয় করেন ‘এভাবেই ভালোবাসা হয়’ ছবিতে। এটি মুক্তি পায় ২০১০ সালে। ছবিতে রুবেলের বিপরীতে ছিলেন জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com