বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের ৭৩ প্রার্থী নির্বাচিত

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ মার্চ, ২০২১
  • ২১৬ বার

ইউনিয়ন পরিষদ নির্বাচনে (ইউপি) প্রথম ধাপে চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ১৯ হাজারেরও বেশি প্রার্থী। এ ধাপে ৭৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তারা সবাই ক্ষমতাশীন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী। দেশের ১৯ জেলার ৬৪ উপজেলার ৩৭১ ইউপিতে প্রথম ধাপে ভোট হবে আগামী ১১ এপ্রিল। ঘোষিত তফসিল অনুযায়ী, ১৮ মার্চ মনোনয়ন জমার শেষ সময় ছিল। বাছাই শেষে প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ ছিল গত বুধবার।

নির্বাচন কমিশনের যুগ্ম সচিব ফরহাদ আহাম্মদ খান জানান, চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে মনোনয়ন প্রত্যাহার করেছেন ১০৫২ জন। এখন প্রথম ধাপে ৩৭১ ইউপিতে তিন পদে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ১৯ হাজার ২১২ জন। এর মধ্যে চেয়ারম্যান পদে ১৪৩৭ জন, সাধারণ সদস্য পদে ১৩ হাজার ৫৯৪ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৪ হাজার ১৮১ জন। এ ধাপে চেয়ারম্যান পদে দেওয়া মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন ২৭২ জন, সাধারণ সদস্য পদে ৬৮৫ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ৯৫ জন প্রত্যাহার করেছেন।

প্রার্থিতা প্রত্যাহারের পর একক প্রার্থী হওয়ায় তিন পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ১৩৮ জন। এর মধ্যে ৬৯ জন চেয়ারম্যান, সাধারণ সদস্য ৬৩ জন ও সংরক্ষিত নারী সদস্য ৬ জন নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। পাঁচ বছর আগে অন্তত ২১২ জন ইউপি চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন।

এবার চেয়ারম্যান পদে দলীয় প্রতীকে ভোট হচ্ছে। আওয়ামী লীগসহ ১১টি দল ভোটে থাকলেও বিএনপি এতে অংশ নেয়নি। গতকাল বৃহস্পতিবার চূড়ান্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসাররা। এর পর গতকাল থেকেই আনুষ্ঠানিকভাবে প্রচারে নেমেছেন প্রার্থীরা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com