শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

গাড়িতে উঠলেই বমি হয়?

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১০ এপ্রিল, ২০২১
  • ২৬৫ বার

অনেকে গাড়িতে কিংবা বাসে উঠলেই বমি করা শুরু করেন বা বমি বমি ভাব আসে। তার সঙ্গে শুরু হয়ে যায় মোশন সিকনেস, মাথা ঘোরা। ফলে অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে হয়। কিন্তু এই সমস্যা থেকে কীভাবে রেহাই মিলবে? আসুন জেনে নেওয়া যাক এই সমস্যা থেকে মুক্তির কিছু উপায়।

১. গাড়িতে উঠে বমি বমি ভাব অনুভূতি হলে এক টুকরো লবঙ্গ মুখে দিয়ে রাখুন। চুইংগামও খেতে পারেন, কারণ এটি মুখ ও মন দুটিই ব্যস্ত রাখে। তাই বমি ভাব আসে না!

২. আদা এক্ষেত্রে খুব কার্যকরী। গাড়িতে ওঠার আগে মুখে এক টুকরো আদা পুরে দিন। আদা খাবার হজমে সাহায্য করে। লেবু পাতার গন্ধও বমি ভাব দূর করে।

৩. যেদিন কোথাও বের iবেন, তার আগের দিন রাতে অবশ্যই ভালোভাবে ঘুমোনোর চেষ্টা করুন। আর চলন্ত গাড়িতে বই বা ফোন ব্যবহার করবেন না।

৪. গাড়িতে উঠলেই যদি আপনার বমি হওয়ার সমস্যা থাকে তাহলে, গাড়ি বা বাসের জানালার পাশের সিটে বসার চেষ্টা করুন। বাইরের বাতাস ভিতরে আসতে দিন।

৫. গাড়িতে ওঠার আগে চিকিৎসকের প্রেসক্রাইব করা ওষুধও খেতে পারেন, যাতে বমি না হয়।

৬. গাড়িতে সামনের দিকে বসার চেষ্টা করুন। গাড়ি যেদিকে চলছে সেই দিকে পেছন করে কখনোই বসবেন না।

৭. বমি ভাব মনে হলেই কবজিতে চাপ দিন। কবজিতে আকুপ্রেশারের ফলে বমি ভাব অনেকটাই কমে যায়!

৮. অনেক সময় গাড়ির ঝাঁকুনির ফলে মাথা ঘোরাতে থাকে। তাই জোর করে মাথা সোজা রাখার চেষ্টা করবেন না, বরং একদিকে মাথা কাত করে রাখতে পারেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com