শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

ইফতারে রাখুন স্বাস্থ্যকর পেঁপে-কলার স্মুদি

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৭ এপ্রিল, ২০২১
  • ২৮৬ বার

পেঁপে-কলার স্মুদি ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। উভয়েই রোগ প্রতিরোধ ক্ষমতা জোরদার করে ও শরীর সুস্থ রাখে। হজমশক্তি বাড়ায় আর শরীরের প্রয়োজনীয় পুষ্টিও মেটায়। পেঁপেতে প্রচুর পরিমাণ আঁশ, ভিটামিন সি ও অ্যান্টি-অক্সিডেন্ট আছে। আর কলাতে কোলিনসহ সব ধরনের ভিটামিন বি আছে।

এক আশ্চর্যজনক স্বাস্থ্যকর পানীয় পেঁপে কলার স্মুদি, যা গরমে আপনাকে স্বস্তি দেবে। তাছাড়া মৌসুমের এই সময়ে সবচেয়ে বেশি রোগবালাই দেখা দেয়। এই সময়ে ভিটামিন সি সমৃদ্ধ খাবার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আর সারাদিন রোজা রাখার পর শরীর সতেজ করার পাশাপাশি বাড়তি পুষ্টি যোগাবে পেঁপে ও কলার স্মুদি।

এই স্মুদি ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। উভয়েই রোগ প্রতিরোধ ক্ষমতা জোরদার করে ও শরীর সুস্থ রাখে। হজমশক্তি বাড়ায় আর শরীরের প্রয়োজনীয় পুষ্টিও মেটায়। পেঁপেতে প্রচুর পরিমাণ আঁশ, ভিটামিন সি ও অ্যান্টি-অক্সিডেন্ট আছে। আর কলাতে কোলিনসহ সব ধরনের ভিটামিন বি আছে। চলুন দেখি কীভাবে বানাবেন পেঁপে-কলার স্মুদি।

উপকরণ

পেঁপে- ১ কাপ (চৌকো করে কাটা), কলা- ১টি (কাটা), টক দই (দেড় কাপের চেয়ে কিছুটা কম), সূর্যমুখী বীজ – ১ চা চামচ, আখরোট- ২ চা চামচ (গুঁড়ো করা), ডুমুর – ১ থেকে ২ চা চামচ (কাটা), মধু / ম্যাপেল সিরাপ- স্বাদ অনুযায়ী।

যেভাবে তৈরি করবেন

পেঁপে এবং কলা ব্লেন্ড করে নিন। এরপর দই এবং মধু/ ম্যাপেল সিরাপ দিয়ে আবার মেশান। গ্লাসে স্মুদি ঢেলে আখরোট, সূর্যমুখী বীজ এবং ডুমুর দিয়ে সাজিয়ে নিন। চাইলে অন্য ড্রাই ফ্রুট দিয়েও সাজাতে পারেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com