রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

সারাদেশে অধঃস্তন আদালত হতে ১৭০৫৬ আসামির জামিন

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৬ এপ্রিল, ২০২১
  • ২৪৩ বার

সারাদেশে অধঃস্তন আদালতে হতে ১৭ হাজার ৫৬ জন আসামি জামিনে মুক্ত হয়েছেন। সুপ্রিমকোর্টের মুখপাত্র ও বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমানকে এ তথ্য জানান।

তিনি বলেন, মহামারী করোনাভাইরাস জনিত উদ্ভূত পরিস্থিতিতে ভার্চুয়াল আদালত শুরু হওয়ার পর নয় কার্যদিবসে সারাদেশে অধঃস্তন আদালত এবং ট্রাইব্যুনালে ভার্চুয়াল শুনানির মাধ্যমে জামিনপ্রাপ্ত হয়ে মোট ১৭ হাজার ৫৬ জন আসামি জামিনে কারাগার হতে মুক্ত হয়েছেন। এ সময়ে ৩০ হাজার ৫০০টি আবেদন নিস্পত্তি হয়েছে।

তিনি জানান, ২৫ এপ্রিল রোববার সারাদেশে অধঃস্তন আদালতে ভার্চুয়াল শুনানিতে ৩ হাজার ৬৫২টি জামিন-দরখাস্ত নিষ্পত্তি হয় এবং ১ হাজার ৮৩৯ জন হাজতী জামিন প্রাপ্ত হয়ে কারাগার হতে মুক্ত হয়েছেন।

সুপ্রিমকোর্ট মুখপাত্র আরো জানান, এ পর্যন্ত মোট ৯ কার্যদিবসে ভার্চুয়াল আদালতের মাধ্যমে মোট জামিন প্রাপ্ত শিশুর সংখ্যা ১৯০ জন।

সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com