শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

ইবাদত-বন্দেগীর মধ্য দিয়ে পবিত্র লাইলাতুল কদর পালিত

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১০ মে, ২০২১
  • ৩০২ বার

যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্য ও মর্যাদায় সারাদেশে পবিত্র লাইলাতুল কদর পালিত হয়েছে। রোববার দিবাগতরাতে বিশ্বের অন্যান্য দেশের মুসলমানদের মতো বাংলাদেশের মুসলমানরাও নফল ইবাদত, কোরআন তেলাওয়াত, জিকির-আজকার ও বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে কাটিয়েছেন হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ এ রাত।

এ উপলক্ষ্যে আজ সরকারি ছুটি

লাইলাতুল কদর উপলক্ষ্যে করোনাভাইরাসের বিধি-নিষেধের জন্য সীমিতভাবে রাজধানীসহ সারাদেশের মসজিদগুলোতে বিশেষ মোনাজাত, ইবাদত-বন্দেগীর আয়োজন করা হয়। পবিত্র এ রাতে অনেকেই কবরস্থানে গিয়ে স্বজনদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন।

মাগরিবের নামাজের পরপরই জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ রাজধানী ঢাকার বড় ছোট সব মসজিদেই মুসুল্লিরা সমবেত হন। এশার ও তারাবীর নামাজ জামাতে আদায়ের পর সবাই নফল নামাজসহ নানা ইবাদত-বন্দেগীতে মশগুল হন। বাসা বাড়িতে সারা রাত জেগে ইবাদত করেন। ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় ও মোনাজাতে অংশ গ্রহণ শেষে ঘরে ফেরেন অনেকে।

সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com