রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন

পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২২ মে, ২০২১
  • ১৫৭ বার

সিরাজগঞ্জের তাড়াশে পুকুরে ডুবে মারা গেছে মুক্তি খাতুন (৬) ও আতিক হোসেন (৭) নামে দুই শিশু। তারা পরস্পর আপন খালাতো ভাইবোন। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার তালম ইউনিয়নের তারটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ওই ইউনিয়নের চেয়ারম্যান আব্বাস উজ জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুপুরে দিকে বগুড়া জেলার ধুনট থেকে তারটিয়া গ্রামে মোক্তার হোসেনের বাড়িতে তার ভায়রা ভাই মুকুল হোসেন পরিবারসহ ছেলে আতিককে সঙ্গে নিয়ে বেড়াতে আসেন। এদিকে বিকেলের দিকে মোক্তার হোসেনের মেয়ে খালাতো বোন মুক্তি খাতুনের সঙ্গে আতিক পাশের চেয়ারম্যান বাড়ির পুকুরপাড়ে আম কুড়াতে যায়।

একপর্যায়ে খালাতো বোন মুক্তি পুকুরপাড় থেকে আচমকা পা পিছলে ওই পুকুরের পানিতে পড়ে যায়। এ সময় তার খালাতো ভাই আতিক তাকে উদ্ধার করতে গিয়ে সেও পানিতে তলিয়ে যায়। পরে প্রায় চার ঘণ্টা পর ওই পুকুরে শিশু দুটির মরদেহ ভেসে ওঠে। পরে গ্রামবাসী রাত ৮টার দিকে শিশু দুটির মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। এ বিষয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। তবে এখন খোঁজ নিচ্ছি।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com