শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন

ময়মনসিংহে বালুভর্তি ট্রাকচাপায় ২ কৃষক নিহত

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৭ জুন, ২০২১
  • ১৬৩ বার

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় বালুভর্তি ট্রাকচাপায় দুই কৃষক নিহত হয়েছেন।

সোমবার সকালে উপজেলার খুরশিদমহল সেতুর ওপরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হলেন- মানিক মিয়া (৩৩) উপজেলার খুরশিদমহল গ্রামের শহিদ মিয়ার ছেলে ও একই এলাকার মো. মাসুম (১৭) নূর হোসেনের ছেলে।

পাগলা থানার ওসি মো. রাশেদুজ্জামান জানান, সকালে উপজেলার খুরশিদমহল সেতুর ওপর দিয়ে হেঁটে যাওয়ার সময় পেছন থেকে আসা বালুভর্তি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com