রবিবার, ১৪ জুন ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা নামল ৬০ হাজারে, কমছে মৃত্যুও

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ জুন, ২০২১
  • ২৭৫ বার
করোনাভাইরাস, ভারত, dailynayadiganta.com, bd news paper

বেশ কিছু রাজ্যে কড়া বিধিনিষেধ। প্রশাসনের প্রচার এবং সাধারণ মানুষের সচেতনতার সুফল। হু হু করে নামছে ভারতের করোনা সংক্রমণের গ্রাফ। মঙ্গলবার দেশের দৈনিক আক্রান্তের গ্রাফ নামতে নামতে ৬০ হাজারের ঘরে চলে এসেছে। যা কিনা গত আড়াই মাসের মধ্যে সর্বনিম্ন। শুধু তাই নয়, দেশের দৈনিক মৃত্যুর হারও কমছে পাল্লা দিয়ে। কমছে অ্যাকটিভ কেসও। অর্থাৎ, সার্বিকভাবে ক্রমশ নিয়ন্ত্রণের মধ্যে চলে আসছে দেশের করোনা সংক্রমণের হার।

মঙ্গলবার সকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৬০ হাজার ৪৭১ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা গত ৭৫ দিনের মধ্যে সর্বনিম্ন। ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৯৫ লাখ ৭০ হাজার ৮৮১ জন।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের দেয়া পরিসংখ্যান অনুযায়ী, আপাতত মৃতের সংখ্যা ৩ লাখ ৭৭ হাজার ৩১ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২ হাজার ৭২৬ জনের। দেশের দৈনিক সংক্রমণের হার অনেক দিন ধরেই নিম্নমুখী। তবে, স্বাস্থ্য মন্ত্রণালয়কে উদ্বেগে রাখছিল মৃত্যুর পরিসংখ্যান। এবার মৃতের সংখ্যাতেও ক্রমশ স্বস্তি ফিরছে।

বড় স্বস্তির জায়গা হলো অ্যাকটিভ কেস। এদিন নতুন করে অ্যাকটিভ কেস কমেছে ৫০ হাজারেরও বেশি। যার ফলে চিকিৎসাধীন রোগীর সংখ্যা নেমে এসেছে ৯ লাখের কাছাকাছি। আপাতত অ্যাকটিভ কেস ৯ লাখ ১৩ হাজার ৩৭৮ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১ লাখ ১৭ হাজার ৫২৫ জন। ইতোমধ্যেই ভারতে ২৫ কোটি ৯০ লাখ ৪৪ হাজার ৭২ জনকে টিকা দেয়া হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষা হয়েছে ১৭ লাখের বেশি মানুষের।
সূত্র : সংবাদ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com