মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবালসহ ৮ জনের ৭ বছর কারাদণ্ড ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার ‘বিদায় নেওয়া সহজ নয়’, আর্জেন্টিনাকে আবেগঘন বার্তা মেসির ডেঙ্গু সচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিং করার নির্দেশ প্রধানমন্ত্রীর দিল্লিতে রাহুলের মামলা দায়ের, ‘ভারত হবে যন্তর মন্তর’ বিশ্বব্যাংক থেকে দশ বিলিয়ন ডলার ঋণ চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার হুতির হামলা : নিরাপত্তা শঙ্কায় প্রাসাদ থেকে প্রাসাদে ছুটছেন যুবরাজ সালমান: রিপোর্ট মঙ্গল গ্রহে নতুন রেকর্ড গড়ল নাসার পারসিভারেন্স রোবটযান ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৯ হাজারের বেশি যাত্রী

বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের টিকিট পাওয়া যাবে যেখানে

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০১৯
  • ৪৩৭ বার

অবশেষে গুঞ্জনই সত্য হলো। জাতির জনক বঙ্গবন্ধুকে উৎসর্গ করা বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিশেষ আসর বঙ্গবন্ধু বিপিএল-২০১৯ মাতাবেন বলিউডের ভাইজান সালমান খান ও অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। এ দুই তারকা ছাড়াও অনুষ্ঠান মাতাবেন সনু নিগম, কপীলাশ খের, মমতাজ ও জেমস।

আগামী ৮ ডিসেম্বর মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিকেল থেকে শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত চলবে জমকালো এই উদ্বোধনী অনুষ্ঠান। বঙ্গবন্ধু বিপিএল-২০১৯ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এই অনুষ্ঠানের টিকিট মূল্যসহ প্রাপ্তিস্থান প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে হতাশার খবর হলো, সাধারণের জন্য খুবই স্বল্প পরিমাণ টিকিটের ব্যবস্থা রাখা হয়েছে। টিকিটের মূল্য ধরা হয়েছে সর্বনিম্ন এক হাজার টাকা ও সর্বোচ্চ ১০ হাজার টাকা।

টিকিট পাওয়া যাবে অনলাইনসহ আটটি জায়গায়। মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম, শহীদ সোহরাওয়ার্দী ইনডোর, দ্য ওয়েস্টিন, ফাহিম মিউজিক ও ক্যাফে ইডেনে সরাসরি মিলবে টিকিট।

এ ছাড়া অনলাইনে পাওয়া যাবে সহজ ডটকম, পে-পয়েন্ট ডটকম ডটবিডি ও গ্যাজেটবাংলা ডটকমে। আজ থেকে নির্ধারিত স্থানগুলোতে মিলবে এই অনুষ্ঠানের টিকিট।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com