শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন

১২ দিনের মধ্যে করোনায় একই পরিবারের ৩ জনের মৃত্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২ জুলাই, ২০২১
  • ১৯২ বার

করোনাভাইরাসের আক্রান্ত হয়ে ১২ দিনের মধ্যে মারা গেছেন একই পরিবারের তিনজন সদস্য। ঝিনাইদহের শৈলকুপার ফুলহরী ইউনিয়নের কাজীপাড়া গ্রামের মাহবুব হোসেন (৬৫) আজ শুক্রবার ভোর ৫টায় করোনা উপসর্গ নিয়ে নিজ বাড়িতে মারা যান। তিনি বেশ কিছুদিন ধরে সর্দি, কাশি ও জ্বরে ভুগছিলেন।

এছাড়া একই করোনা উপসর্গ নিয়ে তার মেয়ে রোখসানা (৪৮) গত ২৪ জুন ও তার ছেলে জিহাদ (১৪) ২০ জুন নিজ বাড়িতে মারা যায়। এমন মৃত্যুতে মাহাবুব হোসেনের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।

শৈলকুপা উপজেরা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুজায়েত হোসেন খবরটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘করোনা উপসর্গ নিয়ে একই পরিবারের তিনজন মারা গেছেন। তাদের করোনা রিপোর্টও পজেটিভ এসেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com