সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন , স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিশ্চিত করবে সরকার

ফেসবুকে গানের খেলায় মেতেছেন হাবিব!

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ২২৬ বার

সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ গতকাল সোমবার তার ফেসবুক পেজে লিখেছেন, ‌‘বৃষ্টি যদি আর না থামে আজ…’। আর বাকিটা লিখতে বলেছেন ভক্তদের। এমনটা বলার পেছনে একটি রহস্যও আছেন। ভক্তদের দেওয়া কথাগুলো দিয়ে তিনি সাজাতে চান একটি গান। যা সুর-সংগীতের পাশাপাশি কণ্ঠও দেবেন তিনি।

হাবিব বলেন, ‘স্ট্যাটাস দেওয়ার পর অনেকেই অনেক সুন্দর সুন্দর লাইন লিখেছেন। আমি সারপ্রাইজড! বলেছিলাম, এক লাইন করে নিবো কিন্তু একজনের লেখা ৪ লাইনও ভালো লেগে গেছে! সেটাও নিচ্ছি।’

তিনি আরও বলেন, ‘এই গানটি করার মূল আইডিয়াটাই এসেছে লকডাউনে বসে কয়েকজন মিলে লেখার একটি ভাবনা থেকে। আমি চাই, ভক্ত-শ্রোতারা সবাই এতে অংশগ্রহণ করুক।’

এদিকে, সম্প্রতি হাবিব তৈরি করেছেন নতুন গান ‘বাধাহীন আমার মনের এই গল্প’। যেখানে হাজির হয়েছেন জনপ্রিয় গায়িকা ন্যানসির মেয়ে রোদেলা। মায়ের মতোই হাবিবের সুর-সংগীতে গেয়েছেন সেও। এর কথা লিখেছেন মারুশা। গত ১ জুলাই হাবিব ওয়াহিদের ইউটিউব চ্যানেলে গানটি অবমুক্ত হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com