শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

ফেসবুকের কল্যাণে মা-বাবাকে ফিরে পেল আরমান

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৮ ডিসেম্বর, ২০১৯
  • ৩৯২ বার

পরিবার থেকে হারিয়ে গিয়ে পুলিশ, গণমাধ্যম কর্মী ও ফেসবুক ব্যবহারকারীদের তৎপরতায় পুণরায় বাবা-মায়ের কোলে ফিরে যেতে পেরেছে এক বুদ্ধি প্রতিবন্ধী শিশু। ঘটনার সূত্রপাত কুড়িগ্রামের চিলমারী উপজেলায় আর সমাপ্তি ঘটেছে ভূরুঙ্গামারী উপজেলায়।

জানা যায়, কুড়িগ্রামের চিলমারী উপজেলা পরিষদ সংলগ্ন ছোট কুষ্টারী গ্রামের খয়রল ব্যাপারীর নাতি আরমান আলী (১০) গত ৩০ অক্টোবর বিকেল ৪ টার দিকে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। তার নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবারের পক্ষ থেকে চিলমারী থানায় একটি জিডি করা হয়।

নিখোঁজ হওয়ার প্রায় ১ মাস পর গত ৬ ডিসেম্বর শুক্রবার রাতে ভূরুঙ্গামারী উপজেলার মফিজুল ইসলাম মজনু ও তানজিল মিঠুন নামের দুই ব্যক্তি বুদ্ধি প্রতিবন্ধী একটি ছেলেকে থানা পুলিশের হেফাজতে দিয়ে যায়। প্রাথমিক ভাবে জানা যায়, উদ্ধারকৃত বুদ্ধি প্রতিবন্ধী সেই ছেলেটির নাম আকাশ। ৪-৫দিন ধরে সে ভূরুঙ্গামারীর বিভিন্ন স্থানে খেয়ে না খেয়ে উদভ্রান্তের মতো ঘোরাঘুরি করছিল।

ভূরুঙ্গামারী উপজেলার কয়েকজন ব্যবসায়ী জানান, তারা ছেলেটিকে ২-৩ দিন আগে দেখেছেন। ভূরুঙ্গামারী থানার ওসি ইমতিয়াজ কবির ছেলেটিকে দ্রুত তার পরিবারের নিকট ফিরিয়ে দেয়ার জন্য গণমাধ্যমকর্মীদের বিষয়টি অবহিত করেন। এছাড়া ভূরুঙ্গামারী থানা পুলিশের ফেসবুক পেজ, গণমাধ্যমকর্মীদের ফেসবুক পেজ ও সচেতন ফেসবুক ব্যবহারকারীদের ফেসবুক পেজে ঘটনাটি পোস্ট ও শেয়ার হতে থাকে উদ্ধার হওয়া ছেলেটির ছবি সহ। ফেসবুক পোস্টের সূত্র ধরে খবর আসে উদ্ধার হওয়া আকাশই চিলমারীর হারিয়ে যাওয়া আরমান আলী।
জানা গেছে, আরমানের বাবা ছায়েদুল ও মা মর্জিনা (ফেলানী) দুজনেই প্রতিবন্ধী।

শনিবার বিকেলে আরমানকে তার নিকটাত্মীয় আবু আজাদ রানা’র সাথে চিলমারীতে পরিবারের নিকট পাঠিয়ে দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com