মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
গ্রেফতারের আগে পরোয়ানা যাচাইয়ের নির্দেশ হাইকোর্টের মানি লন্ডারিং মামলায় রিজেন্টের সাহেদ ফের গ্রেপ্তার ডাকসুতে জিন্নাহর ছবি, ছিঁড়ে ফেললেন ঢাবির শিক্ষার্থী মঙ্গলবার রাত থেকে কলকারখানায় ‘আগের মতো’ গ্যাস-বিদ্যুৎ সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর বিশ্বজুড়ে আজ উন্মুক্ত হচ্ছে আইওএস ২৭, আইফোনে মিলবে যে ৮ নতুন সুবিধা ইতালিতে হামলার পর দেশে ফিরেই যা বললেন বাঁধন ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার জুলাই হত্যাযজ্ঞ: ওবায়দুল কাদেরসহ সাত জনের মামলার রায় আগামীকাল রুশ জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে জেলেনস্কিকে ট্রাম্পের আহ্বান ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী জাহাজডুবিতে এখনো নিখোঁজ ১২৯

মিয়ানমারের বিচারে সহায়তা দেবে কানাডা ও নেদারল্যান্ড

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০১৯
  • ৪০৮ বার

রোহিঙ্গা গণহত্যার ঘটনায় আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে দায়ের করা মামলায় গাম্বিয়াকে সহায়তার ঘোষণা দিয়েছে ইউরোপ ও আমেরিকার দুটি প্রভাবশালী দেশ। কানাডা ও নেদারল্যান্ড ঘোষণা করেছে তারা এই মামলায় গাম্বিয়াকে সর্বাত্মক সহযোগিতা দেবে।

মঙ্গলবার নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত আদালতে এ মামলার শুনানি শুরু হবে। চলবে আগামী ১২ ডিসেম্বর বৃহস্পতিবার পর্যন্ত। রোহিঙ্গাদের বিপক্ষে জাতিগত নিধনের দায়ে মিয়ানমারকে আন্তর্জাতিক আদালতে নিতে প্রথম দেশ হিসেবে এগিয়ে আসে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া। তারা মিয়ানমারকে দায়ী করে মামলা করে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে)।

মঙ্গলবার এ মামলার শুনানি শুরুর আগের দিন সোমবার এক যৌথ বিবৃতিতে মিয়ানমারের বিরুদ্ধে মামলাকারী দেশ গাম্বিয়াকে সহায়তার ঘোষণা দেয় কানাডা ও নেদারল্যান্ডস। বিবৃতিতে দেশ দুটি বলেছে, দুই দেশ দৃঢ়ভাবে বিশ্বাস করে, মিয়ানমারে যে গণহত্যার ঘটনা ঘটেছে সে বিষয়ে আন্তর্জাতিকভাবে আইনি রায় পেতে বিষয়টি যৌক্তিকভাবেই আইসিজে-তে তুলে ধরা হয়েছে।

দুই দেশের বিবৃতিতে সাম্প্রতিক ইতিহাসের নৃশংসতম এ গণহত্যা নিয়ে সরব হওয়া এবং আইসিজে-তে বিষয়টি উত্থাপনের জন্য গাম্বিয়াকে ধন্যবাদ জানানো হয়েছে। পাশাপাশি সকল দেশকে গাম্বিয়ার পাশে দাড়ানোর আহ্বান জানিয়েছে দেশ দুটি।

রোহিঙ্গাদের বিপক্ষে মিয়ানমারের জাতিগত নিপীড়ন অনেক বছর ধরে চলছিল। ২০১৭ সালে আগস্টে তার চূড়ান্ত রূপ দেশ দেশটির সরকার। সামিরক বাহিনী পাঠিয়ে নির্বিচার গণহত্যা চালায়। যারা প্রাণ নিয়ে পালাতে পেরেছে তারা সীমান্ত পার হয়ে এসেছে বাংলাদেশে। এ দফায় ৭ লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com