শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

খুলনায় বঙ্গবন্ধুর বিকৃত ভিডিও ফেসবুকে শেয়ার : বিশ্ববিদ্যালয়ের ছাত্র গ্রেফতার

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১
  • ১৬১ বার

খুলনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিকৃত ভিডিও ফেসবুকে শেয়ার করার অভিযোগে তানজীর তাজ (২৫) নামে এক বিশ্ববিদ্যালয় ছাত্রকে গ্রেফতার করা হয়েছে। সোমবার মধ্যরাতে নগরীর সদর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

তানজীর তাজ খুলনার বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্দার্ন ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলোজির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র।

পুলিশ জানায়, তানজীর তাজ তার ব্যক্তিগত ফেসবুকের স্টোরিতে বঙ্গবন্ধুর ছবি দিয়ে তৈরি করা একটি বিকৃত ভিডিও শেয়ার করেছিল। এ ব্যাপারে খুলনা মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি রনবীর বাড়ৈ সজল খুলনা সদর থানায় মামলা করেন। তার ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তানজীর তাজকে গ্রেফতার করে।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান আল-মামুন বলেন, ছাত্রলীগ নেতার করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় পরিপ্রেক্ষিতে তাজকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মামলার আর্জিতে দুই শ’ টাকার নোটে ছাপা বঙ্গবন্ধুর ছবি বিকৃত করে তৈরি করা টিকটকের একটি ভিডিও তাজ নিজের ফেসবুক পেজে শেয়ার করেছিলেন বলে উল্লেখ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com