শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

হাসপাতালের ষষ্ঠতলা থেকে পড়ে ডেঙ্গু রোগীর মৃত্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১
  • ১৫২ বার

রাজধানীতে একটি হাসপাতালের ষষ্ঠতলা থেকে পড়ে ডেঙ্গু রোগে আক্রান্ত এক কিশোরের মৃত্যু হয়েছে। সূত্রাপুরে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটউট হাসপাতালে ডেঙ্গু নিয়ে ভর্তি ছিল ১৭ বছর বয়সী এই কিশোর। বৃহস্পতিবার রাতে ওই হাসপাতালে এ ঘটনা ঘটে বলে সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মামুনুর রহমান নিশ্চিত করেন।

তিনি বলেন, হাবিবুর রহমান নামের ওই কিশোর ডেঙ্গু জ্বর নিয়ে গত মঙ্গলবার হাসপাতালে ভর্তি হয়। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে সে তার বাবা ও ভাইকে জানায়, তার গরুর মাংস খেতে ইচ্ছে করছে। তখন তারা দুজন মাংস আনতে বের হন। ষষ্ঠ তলার যেখানে হাবিবুর রহমান ভর্তি ছিল, ওই কক্ষের পাশে একটি বারান্দা আছে। বারান্দার রেলিং দুই ফুট মতো উঁচু। ধারণা করা হচ্ছে মোবাইল ফোন হাতে নিয়ে কথা বলতে বলতে বারান্দায় গিয়ে অসাবধানতাবশত সে নিচে পড়ে যায়।

রাতেই ওই কিশোরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওসি জানান, নিহত হাবিবের বাসা রাজধানীর সবুজবাগে। সে একটি স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com