বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
মানুষকে সুবিচার পাওয়ার নিশ্চয়তা দিতে চাই : অ্যাটর্নি জেনারেল ট্রাম্প যুদ্ধ থামিয়ে দিতে পারেন, শঙ্কায় নতুন পাঁয়তারা নেতানিয়াহুর শিশুদের যৌন নিপীড়ন মামলায় মেটাকে ৪৫০০ কোটি টাকা জরিমানা পদ্মায় বাসডুবি: পরিচয় মিলল নিহত ২৬ জনের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরের সচিব পদে বড় রদবদল জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে বিরোধীদলীয় নেতার শ্রদ্ধা গ্লোবাল সামিটে মেলানিয়া ট্রাম্পসহ ফার্স্ট লেডিদের সঙ্গে জুবাইদা রহমানের সাক্ষাৎ অঙ্গসংগঠনের মেয়াদহীন কমিটির চাপ বিএনপির কাঁধে স্বাধীনতা দিবসে বাংলাদেশকে শুভেচ্ছা জানাল পাকিস্তান

গোঁফ স্পর্শ করা পানি পান করা কি হারাম?

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৩০ আগস্ট, ২০২১
  • ২৬০ বার

প্রশ্ন: পানি পান করার সময় যদি পানি গোঁফ স্পর্শ করে তাহলে সেই পানি কি পান করা হারাম হয়ে যায়?

উত্তর: অনেক মানুষের ধারণা, পান করার সময় যদি পানি গোঁফ স্পর্শ করে তাহলে সেই পানি পান করা হারাম হয়ে যায়। এ ধারণা ঠিক নয়। তবে হাদিস শরিফে দাড়ি লম্বা করতে বলা হয়েছে আর গোঁফ খাটো করতে বলা হয়েছে। তাই দাড়ি মুন্ডানো বা খাটো করা গুনাহ এবং মোচ বড় করে রাখা না-জায়েজ।

রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, ‘তোমরা দাড়ি লম্বা করো, মোচ খাটো করো।’ (বোখারি: ৫৮৯৩)

বর্ণিত হাদিসের আলোকে বলা চলে, গোঁফ রাখা হারাম কিংবা মাকরুহ নয়। আবার এটা রাখতেই হবে এমনও নয়। কিন্তু গোঁফ রাখলে তা কেটে ছোট করে রাখতে হবে।

গোঁফ নিয়ে সমাজে কিছু ভ্রান্তি রয়েছে। যেমন, কিছু মানুষের ধারণা, পানি পান করতে গিয়ে যদি গোঁফে পানি লেগে যায় তাহলে ওই পানি পান করা হারাম বা নাপাক হয়ে যায়। এটি একটি ধারণা-প্রসূত কথা, যা একেবারেই ভুল।

হাদিসে দাড়ি লম্বা করা ও মোচকে খাটো করার কথা দ্বারা পানি হারাম বা নাপাক হওয়া প্রমাণিত হয় না।

সূত্র: মাসিক আলকাউসার, ২০১৩ 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com