সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রেমভিত্তিক নাটক-সিনেমা নির্মাণ ও সম্প্রচার বন্ধ চেয়ে হাইকোর্টে রিট নারায়ণগঞ্জে হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন হাইকোর্টের রায় : আদালতের আদেশের বিরুদ্ধে হরতাল ডাকা যাবে না নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম, রিট খারিজ সচল হলো আদানির বিকল ইউনিট, স্বাভাবিক হচ্ছে বাংলাদেশের বিদ্যুৎ সরবরাহ প্রধানমন্ত্রীর ফেনী সফরের নতুন তারিখ ঘোষণা গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি কোন ডিসেম্বর আসবেন ক্লিয়ার করেন, শেখ হাসিনাকে হুইপ দুলু সবার স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে: ডা. জুবাইদা রহমান স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থিতায় শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই: মীর শাহে আলম

ভারতে এক দিনে টিকা পেলেন ১ কোটি ৩৩ লাখ মানুষ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
  • ৩১৮ বার
করোনা, ভ্যাকসিনেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, dailynayadiganta.com, bd news paper

ভারতের দোরগোড়ায় করোনার তৃতীয় ঢেউ। আর সেই ঢেউ রুখে দিতে জোর দেয়া হচ্ছে টিকাকরণে। চলতি বছর ডিসেম্বরের মধ্যে ১০৮ কোটি ভারতীয়কে ভ্যাকসিনের আওতায় আনতে বদ্ধপরিকর কেন্দ্র সরকার। সেই লক্ষ্যেই আরো এক সাফল্য মিলল মঙ্গলবার। এক দিনে টিকা পেলেন ১ কোটি ৩৩ লাখ মানুষ। সংক্রমণ এক দিন কমলে পর মুহূর্তেই যেভাবে বাড়ছে, তাতে টিকাকরণই একমাত্র হাতিয়ার।

বুধবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৪১ হাজার ৯৬৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। যার মধ্যে শুধু কেরালাই এক দিনে সংক্রমিত ৩০ হাজারের বেশি। ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ৩ কোটি ২৮ লাখ ১০ হাজার ৮৪৫। এক দিনে মারণ ভাইরাসে প্রাণ হারিয়েছেন ৪৬০ জন। দেশে এখনো পর্যন্ত করোনা বলি ৪ লাখ ৩৯ হাজার ২০ জন।

গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা সংক্রমণ বৃদ্ধির পাশাপাশি বাড়ল অ্যাকটিভ কেসও। রিপোর্ট বলছে, বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৩ লাখ ৭৮ হাজার ১৮১ জন। সক্রিয় রোগীর ঊর্ধ্বমুখী গ্রাফই যেন তৃতীয় ঢেউয়েই বার্তা বয়ে আনছে। তবে ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের শক্তি জোগাচ্ছেন করোনাজয়ীরা।

পরিসংখ্যান অনুযায়ী, এখনো পর্যন্ত দেশে ৩ কোটি ১৯ লাখ ৯৩ হাজার ৬৪৪ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৩৩ হাজার ৯৬৪ জন।

টিকাকরণের গতি বাড়িয়ে সংক্রমণ ঠেকানোর প্রয়াস জারি রয়েছে দেশজুড়ে। গত ২৪ ঘণ্টাতেই যেমন টিকাকরণের ক্ষেত্রে ভাঙল অতীত সমস্ত রেকর্ড। শুধু মঙ্গলবারই ভ্যাকসিন পেলেন ১ কোটি ৩৩ লাখ ১৮ হাজার ৭১৮ জন। দেশে এখনো পর্যন্ত দেশে ৬৫ কোটিরও বেশি ভ্যাকসিন দেয়া হয়েছে। তবে রোগী চিহ্নিত করতে অব্যাহত টেস্টিং প্রক্রিয়াও।

ICMR-এর রিপোর্ট বলছে, গতকাল ১৬ লাখ ৬ হাজার ৭৮৫টি নমুনা পরীক্ষা হয়েছে।
সূত্র : সংবাদ প্রতিদিন

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com