শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

সকালের নাস্তায় কি খাবেন, কি খাবেন না

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২৭ সেপ্টেম্বর, ২০২১
  • ২৪০ বার

সকালে অনেকেরই ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় বা অনেকের থাকে কাজে যাবার তাড়া। এসময় অনেকেই সামনে যা পায় তাই খেয়ে ফেলে তাড়াহুড়ো করে। আবার অনেকে সকালে না খেয়েই বেরিয়ে যান কাজের উদ্দেশ্যে। তবে সকাল বেলার খাবারটা খুব জরুরি। কারণ সকালে কী খাবেন তার উপর অনেকটাই নির্ভর করে দিনটি আপনার কেমন যাবে। দিনের শুরুর খাবারটা শরীর গঠন ও রোগ প্রতিরোধের ক্ষেত্রে খুবই উপকারী।

চিকিৎসকদের মতে, খাদ্যগ্রহণের নিয়ম হওয়া উচিত ‘পিরামিড রুল’ মেনে। দিনের প্রথম খাবার তাই ভারী হওয়া উচিত। এক্ষেত্রে কোন খাবারটি উপকারী আর কোন খাবারটি ক্ষতিকর তা নিয়ে সন্দিহান অনেকেই। অনেকের সকালের খাবারের তালিকায় এমনকিছু থাকে যা পেট ভরালেও শরীরের জন্য ক্ষতিকর।

যেসব খাবার খাবেন

ভাতের বদলে আটার রুটি খাওয়া যেতে পারে। রুটির থেকে তৈরি হওয়া গ্লাইকোজেন ভাতের তুলনায় দ্রুত গলে। সঙ্গে রাখুন টক দই, ডিম, কম তেলের সব্জি বা চিকেন স্যুপ। মিষ্টি দইয়ের বদলে সাধারণ টক দই যোগ করা যেতে পারে সকালের নাস্তায়।

সকালের নাস্তায় ফলের রসের বদলে আস্ত ফল খাওয়ার অভ্যাস করা যেতে পারে। আর একান্তই যদি ফলের রস খেতে হয় তবে বাজারের প্যাকেটজাত ফলের রস না কিনে বাড়িতে তৈরি ফলের রস খাওয়া ভালো।

যেসব খাবার খাবেন না

সকালে আলাদাভাবে নাস্তা না করে ভাত খেয়েই অফিসে যান অনেকে। কিন্তু এটি শরীরের জন্য ক্ষতিকর। সকালের প্রথম খাবারেই একগাদা শর্করা শরীরে না প্রবেশ করানোই ভালো।

যদি সকালের নাস্তায় লুচি-পরোটা খাওয়ার এমন অভ্যাস থাকে, তবে আজই  তা বাদ দিতে হবে। ময়দায় ফাইবার যেমন কম থাকে, তেমনই এতে ফ্যাট জমার সম্ভাবনাও অনেক বেশি। এর বদলে দুধের সঙ্গে ওটস খাওয়া যেতে পারে। এতে পেটও ভরবে, পুষ্টিগুণও বাড়বে।

সকালের নাস্তায় টোস্ট আর কফি পছন্দ করেন। কফি বা ময়দার পাউরুটি কোনোটাই শরীরের জন্য খুব একটা উপকারী নয়। বরং পাউরুটি থেকে হজমের নানা সমস্যা ও ফ্যাট বাড়ার ভয় থাকে। একান্তই পাউরুটি খেতে হলে ব্রাউন ব্রেড বেছে নেয়া যেতে পারে । একেবারে কম ফ্যাটযুক্ত মাখন অল্প করে পাউরুটিতে মাখিয়ে খাওয়া যেতে পারে সপ্তাহে দু-তিন দিন।

সকালের নাস্তায় চা-কফি নয়। এমনিতেই সারা রাত পেট খালি রাখার পর সকালের খাবারই প্রথম শরীরে যায়, তাই খালি পেটে চা-কফি এড়িয়ে চলাটাই ভালো।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com