শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

কাল থেকে অবৈধ মোবাইল হ্যান্ডসেট আর চলবে না

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১
  • ২৭১ বার

নকল আইএমইআই সম্বলিত ও যেসব অবৈধ হ্যান্ডসেট মোবাইল নেটওয়ার্কে সংযুক্ত রয়েছে সেগুলো নেটওয়ার্ক হতে বিচ্ছিন্ন করার প্রক্রিয়ায় যাচ্ছে বিটিআরসি।

১ অক্টোবর থেকে সব ধরনের অবৈধ মোবাইল ফোন সেট চালু করতে গেলে তা গ্রাহককে এসএমএস পাঠিয়ে স্বয়ংক্রিয়ভাবেই বন্ধ হয়ে যাবে।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, কাল ১ অক্টোবর থেকে অবৈধ কোনো মোবাইল সেট চলবে না। সেটে সিম প্রবেশ করানোর সঙ্গে সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে বার্তা চলে আসবে। সেট অবৈধ হলে যে কোনো সময় বন্ধের সতর্কতা দিয়ে বার্তা আসবে। পাশাপাশি বৈধ কাগজপত্র থাকলে তা দিয়ে রেজিস্ট্রেশনের সুযোগ দেওয়া হবে।  বৈধ কাগজপত্র না থাকলে বা সেটটি বৈধ না হলে সংক্রিয়ভাবে সেটি অচল হয়ে যাবে।

অবৈধ মোবাইল সেট বন্ধ ও বৈধ সেটের নিবন্ধনে গত ডিসেম্বরে বিটিআরসির সঙ্গে চুক্তি করে দেশীয় প্রতিষ্ঠান সিনেসিস আইটি। চুক্তি অনুযায়ী ১২০ কার্যদিবসের মধ্যে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) সিস্টেম চালু করতে হবে সিনেসিসকে।

গত ১ জুলাই এনইআইআর সিস্টেমটি চালু হয়। সিস্টেমটি পরীক্ষামূলকভাবে চালু করে বিটিআরসি।

সে সময় বলা হয়, ৩০ জুন পর্যন্ত মোবাইল ফোন অপারেটরের নেটওয়ার্কে চালু থাকা সব মোবাইল ফোন সেট স্বয়ংক্রিয়ভাবে এনইআইআর সিস্টেমে নিবন্ধিত হয়ে যাবে। ১ জুলাই থেকে নতুন সেটগুলো চালু করতে হলে নিবন্ধন করে চালু করতে হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com