রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

নতুন শিক্ষাক্রমে ছেলে-মেয়েরা আনন্দে পড়াশোনা শিখবে : শিক্ষামন্ত্রী

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৩ অক্টোবর, ২০২১
  • ৩১১ বার

নতুন শিক্ষাক্রমে ছেলে-মেয়েরা আনন্দের মধ্যে পড়াশোনা শিখবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি। তিনি বলেছেন, ‘আমাদের বর্তমান কারিকুলামে যেগুলো আছে, সেগুলোও থাকবে এবং যেখানে যেটি ভালো কাজ করবে, সেটি আমরা গ্রহণ করছি। আর এ শিক্ষাক্রমে আনন্দের মধ্য দিয়ে ছেলে-মেয়েরা পড়াশোনা শিখবে। তারা কাজ করে করে শিখবে।’

দীপুমনি বলেন, ‘আমরা এখানে শিক্ষকদের যেমন প্রশিক্ষণ দিব, আমাদের টিচার্স গাইড যেগুলো, সেগুলো তৈরি হবে। আশা করি শিক্ষকদের জন্য এটি তত কঠিন কিছু হবে না এবং শিক্ষকদের ব্যাপক প্রশিক্ষণের প্রস্তুতি ইতোমধ্যেই নিয়েছি ও চলমান আছে। আশা করি কোন সমস্যা হবে না।’

তিনি বলেন, আগেও শিক্ষার মানের দিকে আমাদের নজর ছিল। কিন্তু তখন সংখ্যাটাও একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল। আর এখন মানটাই সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। এজন্য কারিকুলাম সংশোধন, মূল্যায়ন পদ্ধতি পরিবর্তন আনা, শিক্ষক প্রশিক্ষণ, লাগসই প্রযুক্তি ব্যবহার, অবকাঠামোগত উন্নয়ন- এসবের মধ্যেই দিয়ে মানসম্মত শিক্ষা দেয়া সম্ভব। আর এ জন্য বই পড়ে শুধু পড়াশোনা নয়, বাচ্চারা খেলাধুলার মধ্যে শিখবে, আনন্দের মধ্য দিয়ে শিখবে, কাজ কর্ম করে শিখবে এবং সমাজ অর্থাৎ কমিউনিটির বিভিন্ন কাজের মধ্য দিয়ে শিখবে।

সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com