রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

ইমামকে রুকুতে পেলেও কি ‘ছানা’ পড়তে হবে?

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৩ অক্টোবর, ২০২১
  • ২৬৬ বার

‘ছানা’ পড়া সুন্নত। নামাজে নিয়ত বাঁধার পর প্রথম কাজ হলো ছানা (সুবহানাকাল্লাহুম্মা…) পড়া। কেউ একা নামাজ পড়ুক বা জামাতে উভয় অবস্থায় ছানা পড়তে হয়।

কিন্তু এ ক্ষেত্রে অনেকের যে ভুলটা হয়ে থাকে তা হলো— ইমামকে যদি রুকুতে পাওয়া যায়, তা হলে প্রথমে তাকবির বলে হাত বাঁধে তার পর দ্রুত ছানা পড়ে রুকুতে যাওয়া।

অনেক সময় ছানা পড়তে পড়তে ইমামের রুকু শেষ হয়ে যায়, ফলে ওই রাকাত ছুটে যায়। এটি ঠিক নয়।

এ অবস্থায় ছানা পড়তে হবে না, হাতও বাঁধতে হবে না; বরং নিয়ম হলো— প্রথমে দাঁড়ানো অবস্থায় দুহাত তুলে তাকবিরে তাহরিমা বলে হাত ছেড়ে দেবে, তার পর দাঁড়ানো থেকে তাকবির বলে রুকুতে যাবে।

এ ক্ষেত্রে অনেকে আরেকটি ভুল করে থাকে, ইমাম রুকুতে চলে গেছে, এখন দ্রুত রুকুতে শরিক হয়ে রাকাত ধরা দরকার, তা না করে এ সময়ও আরবিতে উচ্চারণ করে নিয়ত পড়তে থাকে, ফলে ওই রাকাত পায় না। এটি আরও বড় ভুল।

নিয়তের বিষয়ে আগেও বলা হয়েছে যে, নিয়ত অর্থ সংকল্প করা, যা দিলের কাজ। উচ্চারণ করে নিয়ত পড়ার কোনো প্রয়োজন নেই।

গবেষণামূলক উচ্চতর শিক্ষাপ্রতিষ্ঠান মারকাযুদ্ দাওয়াহ আল ইসলামিয়া ঢাকা-এর মুখপত্র মাসিক আল কাউসার থেকে সংগৃহীত

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com