রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

আজ ঢাবির ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৩ অক্টোবর, ২০২১
  • ২২১ বার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের অধীনে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা আজ শনিবার অনুষ্ঠিত হবে। দুপুর ১১টা থেকে শুরু হয়ে এ পরীক্ষা চলবে সাড়ে ১২টা পর্যন্ত। এবারে ‘ঘ’ ইউনিটে ১ হাজার ৫৭০ আসনের বিপরীতে ১ লাখ ১৫ হাজার ৮৮১ জন আবেদন করেছেন। প্রতি আসনের বিপরীতে লড়বেন ১১৫ জন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষায় যে কোনো ধরনের অসদুপায় ও ডিজিটাল জালিয়াতি রোধে কাজ করছেন তারা। কেউ ডিজিটাল জালিয়াতি করলে বা ভর্তি পরীক্ষাকে প্রশ্নবিদ্ধ করলে তাদের আইনের আওতায় আনা হবে।

এর আগে গত ১ অক্টোবর বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবারের ভর্তি পরীক্ষা। এরপর ২ অক্টোবর কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিট, ৯ অক্টোবর চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। সর্বশেষ গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয় ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের পরীক্ষা।

ঢাবির ঘ ইউনিটে মানবিক, ব্যবসায় শিক্ষা ও বিজ্ঞান- এই তিন বিভাগের শিক্ষার্থীরাই আবেদন করতে পারেন। এই ইউনিটে ১১টি অনুষদের অধীনে বিভাগ রয়েছে ৫৫টি। এ বছর ঢাকা ছাড়াও সাতটি বিভাগীয় শহরের সাত বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে ঢাবির ভর্তি পরীক্ষা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com