রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন

দারুণ সময় কাটছে মা-মেয়ের

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৩ অক্টোবর, ২০২১
  • ২১৭ বার

মেয়ে ফাইজাকে নিয়ে গত ১৪ অক্টোবর যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছেড়েছেন চিত্রনায়িকা মৌসুমী। অভিনেত্রীর একমাত্র মেয়ে যুক্তরাষ্ট্রের নাগরিক। আর আগামী ২৯ অক্টোবর তার ১৮ বছর পূর্ণ হবে। এরপরই সে নাগরিক হিসেবে যুক্তরাষ্ট্রের আইডি কার্ড এবং অন্য কাগজপত্রের জন্য আবেদন করতে পারবে। এ কারণে তার এই সফর।

এদিকে, নতুন সিনেমার কাজ শেষ করে যুক্তরাষ্ট্রে উড়াল দিয়েছেন প্রিয়দর্শিনী’খ্যাত এই চিত্রনায়িকা। মেয়ের সঙ্গে সান ফ্রান্সিসকোতে দারুণ সময় কাটছে তার, ঘুরছেন সেখানকার দর্শনীয় স্থানগুলোতে।

মৌসুমী বলেন, ‘অনেকদিন পর আমেরিকায় এসেছি। করোনার কারণে ইচ্ছে থাকলেও আসতে পারিনি। মা-মেয়ে মিলে দারুণ সময় কাটছে। ইচ্ছে আছে, এক মাসের মতো ছুটি কাটাবো।’

তিনি আরও বলেন, ‘ক’দিন পর মা ও বোনের কাছে যাবো। এ ছাড়াও ফাইজা “ও” লেভেল শেষ করেছে। এবার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে।’

মৌসুমী জানান, সান ফ্রান্সিসকো থেকে কয়েকদিন পর তিনি যাবেন আটলান্টায়। সেখানে ছোট বোন চিত্রনায়িকা ইরিন জামান এবং তার মা থাকেন।

যুক্তরাষ্ট্র যাওয়ার আগে মৌসুমী ‘দেশান্তর’, ‘সোনার চর’ ও ‘ভাঙন’ সিনেমার কাজ শেষ করেন। তিনটি সিনেমাই সরকারি অনুদানের। পাশাপাশি একটি এক ঘণ্টার নাটক ও বিজ্ঞাপনের শুটিং শেষ করেছেন তিনি। দেশে ফেরার সিনেমার ডাবিংয়ে অংশ নেবেন এই অভিনেত্রী।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com