রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

আইফোন ১৩ হ্যাক ১ সেকেন্ডে!

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১
  • ৩২৮ বার

আপলের আইফোনে মানুষের আগ্রহের অন্যতম কারণ নিরাপত্তা। অ্যান্ড্রয়েডসহ অন্যান্য অপারেটিং সিস্টেমের চেয়ে আইওএসকে অধিক নিরাপদ ভাবা হয়। তবে এবার মাত্র ১ সেকেন্ডে আইফোন ১৩ মডেল হ্যাক করে এর দুর্বলতা প্রমাণ করলেন চীনের এক এথিক্যাল হ্যাকার। সর্বোচ্চ স্তরের নিরাপত্তার প্রতিশ্রুতিতে আইফোন ১৩ সিরিজ বিক্রি করছে অ্যাপেল। এতে রয়েছে সর্বশেষ আইওএস ১৫। লাখ টাকার এই ফোনের ফটোজ থেকে অ্যাপস, সর্বত্রই নিয়ন্ত্রণ নিয়ে দেখিয়ে দেন ওই হ্যাকার। আইটিহোম-এর রিপোর্ট অনুযায়ী, চীনে ‘তিয়ানফু কাপ’ নামে এক এথিক্যাল হ্যাকিং সাইবার নিরাপত্তাসংক্রান্ত প্রতিযোগিতা হয়। সেখানেই মাত্র ১ সেকেন্ডে নতুন আইফোন ১৩ হ্যাক করে সবাইকে চমকে দেন এক এথিক্যাল হ্যাকার। পাঙ্গু ল্যাবসের কর্মী তিনি। রিপোর্টে এটিও উল্লেখ করা হয়েছে, ওই ব্যক্তি রিমোটলিই আইফোনটির সব স্তরের অ্যাকসেস পেয়ে যান। এমনকি সব ডেটাও ডিলিট করে দেখান। সাফারি ব্রাউজার এবং আইওএস কের্নেলে নিরাপত্তাগত দুর্বলতাকে কাজে লাগিয়ে আইওএস ১৫ ডিভাইসে হামলা সম্ভব হয়। ভয়াবহ ব্যাপারটি হলো, সব আক্রমণই রিমোটলি ঘটেছে। ব্যবহারকারী জানতেও পারবেন না, তার ফোনের অ্যাকসেস অন্য কোনো ব্যক্তির হাতে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com