সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম :
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী বেনজীর ইস্যুতে আমিরাতের সঙ্গে কথা বলেছে সরকার বরিশালে বাড়ির পাশে হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩

সংবিধানে মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধা যুক্ত করতে রিট

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১
  • ২৩৪ বার

মহান স্বাধীনতাযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের বিষয়টি সংবিধানে যুক্ত করার দাবিতে রিট আবেদন করা হয়েছে।

রিটে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের বিষয়টি সংবিধানে যুক্ত করার নির্দেশনা চেয়ে রুল জারির আর্জি জানানো হয়েছে।

এ রিটে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

বৃহস্পতিবার রিটকারীদের পক্ষের আইনজীবী হাসনাত কাইয়ুম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ‘দেশ স্বাধীন হওয়ার ৫০ বছর পরও মুক্তিযুদ্ধ নিয়ে সংবিধানে কোনো কিছু সংযোজন করা হয়নি। তাই আমরা বীর মুক্তিযোদ্ধাদের পক্ষে এ রিট দায়ের করেছি।’

হাসনাত কাইয়ুম বলেন, ‘আমাদের মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধা এই দুটি শব্দ সংবিধানের কোথাও নেই। শব্দ দুটি সংবিধানের সুবিধাজনক ও সঙ্গতিপূর্ণ স্থানে বসানোর দাবি জানিয়ে রুল জারির নির্দেশনা চেয়েছি।’

রিটটি হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে শুনানি হওয়ার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com