মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম :
তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর বাংলাদেশের দূতাবাস-মিশনে গেলেও গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ ১৬ ডিসেম্বর দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার-রয়টার্সের প্রতিবেদন আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন তার জন্য শুকরিয়ার শেষ নেই: রুমিন ফারহানা মিথিলা নয়, ‘অ্যালেন স্বপন’র সঙ্গী এবার প্রভা সর্বকনিষ্ঠ হিসেবে ‘ক্যারিয়ার সুপার স্ল্যাম’ জিতলেন আলকারাজ সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা সাভার-আশুলিয়ায় আজও বন্ধ ৩১ কারখানা

লিভারপুল ‘বিশ্বচ্যাম্পিয়ন’

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২২ ডিসেম্বর, ২০১৯
  • ৪১৪ বার

দোহায় ফিফা ক্লাব বিশ্বকাপ ২০১৯ এর ফাইনালে ফ্লেমেঙ্গোকে হারিয়ে লিভারপুল (রবার্তো ফিরমিনোর গোলে) চ্যাম্পিয়ন হয়েছে (১-০)। লিভারপুল ইউরোপের চ্যাম্পিয়ন। আর ফ্লেমেঙ্গো কোপা লিবারটাডোরেসের শিরোপাধারী (দক্ষিণ আমেরিকা অঞ্চলের)। ক্লাব বিশ্বকাপে আঞ্চলিক চ্যাম্পিয়নরাই অংশ নেয়।

খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষে গোলশূন্য থাকে লিভারপুল ও ফ্লেমেঙ্গো। অতিরিক্ত ৩০ মিনিটে খেলা গড়ায়। ফিরমিনো সাদিও মানের পাস থেকে বল পেয়ে গোল করেন (অতিরিক্ত সময়ের ৯ম, ৯৯ মিনিট)। ফ্লেমেঙ্গো গোলের সুযোগ পেয়েছিল। তবে লিভারপুলের গোলরক্ষক অ্যালিসন বেকার চীনের প্রাচীর হয়ে ছিলেন। মজার ব্যাপার হচ্ছে, অ্যালিসন বেকারও ব্রাজিলিয়ান। আর গোল করেছেন লিভারপুলের ব্রাজিলের ফুটবলার ফিরমিনো। ফ্লেমেঙ্গো ব্রাজিলের প্রসিদ্ধ ক্লাব। এই ফ্লেমেঙ্গো কোপা লিভারটাডোরেসের ফাইনালে আর্জেন্টিনার রিভার প্লেটকে হারিয়েছিল (২-১)।

ইয়ুর্গেন ক্লপের অধীনে লিভারপুল এখন চ্যাম্পিয়নস লিগ, উয়েফা সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপ জয় করল। ক্লপে অনেক কিছুই পেল লিভারপুল। এই প্রথম তারা ক্লাব বিশ্বকাপ জয় করার কৃতিত্ব দেখাল।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com